for Add

জয় দিয়ে বছর শুরু মাশরাফিদের

bangladeshনিজস্ব প্রতিবেদক: চার উইকেটে জিম্বাবুয়েকে হারিয়ে টি২০ সিরিজ দারুন সূচনা করলো বাংলাদেশ। একই সঙ্গে বছরের শুরুটাও হলো দুর্দান্ত। বছরের প্রথম ম্যাচেই জয় তুলে নিল মাশরাফি অ্যান্ড কোং। জিম্বাবুয়ের বিরুদ্ধে জিতেই এশিয়া কাপ এবং বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। এলটন চিগুম্বুরাদের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড বেশ ভাল। সেটাই তাতাচ্ছে পুরো দলকে।

টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে ১৬৩ রানের বিশাল চ্যালেঞ্চ ছুড়ে দিয়েছিল সফরকারী জিম্বাবুয়ে। হ্যামিল্টন মাসাকাদজার দুর্দান্ত ৭৯ রানের ইনিংসের সৌজন্যে বড় স্কোরের সন্ধান পায় জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারেই ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। বড় কোন স্কোর কেউ করতে না পারলেও মাঝারি মানের কয়েকটি স্কোরই বাংলাদেশকে জয়ের রাস্তা দেখায়। ৪৬ রান করেন সাব্বির রহমান। ২৯ রান করেন তামিম। ২৬ রান এসেছে মুশফিকের ব্যাট থেকে। ২০ রানে অপরাজিত থাকেন সাকিব আল হাসান। মূলতঃ সাকিবই শেষ মুহুর্তে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন।

sabbirজিম্বাবুয়ের পক্ষে গ্রায়েম ক্রেমার নেন সর্বোচ্চ ২ উইকেট। ১টি করে উইকেট নেন শন উইলিয়ামস, লুক জংউই এবং হ্যামিল্টন মাসাকাদজা নেন ১টি করে উইকেট। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে একই মাঠে, রোববার বিকাল ৩টায়।

এর আগে বিকাল ৩টায় টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েকে বড় সংগ্রহ এনে দেন হ্যামিল্টন মাসাকাদজা। ভুসি সিবান্দাকে নিয়ে গড়ে তোলেন ১০১ রানের জুটি। সিবান্দা ৪৬ রানে আউট হয়ে গেলেও হ্যামিল্টন মাসাকাদজা ঝড় তুলতে থাকেন বাংলাদেশের বোলারদের ওপর। শেষ পর্যন্ত ৭৯ রানে তিনি হলেন রানআউট। ৫৩ বলে ৯ বাউন্ডারি আর ২ ছক্কায় এ রান করেন তিনি। ফলে, বাংলাদেশের সামনে ১৬৩ রানের বড় চ্যালেঞ্জ গড়ে তোলে জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: ১৬৩/৭, ২০ ওভার (মাসাকাদজা ৭৯, সিবান্দা ৪৬, ম্যালকম ওয়ালার ১৪, সিকান্দার রাজা ৬, চিগুম্বুরা ৩, পিটার মুর ৭*; মুস্তাফিজ ২/১৮, আল আমিন ২/২৪, সাকিব ১/৪৫)।
বাংলাদেশ: ১৬৬/৬, ১৮.৪ ওভার (সাব্বির রহমান ৪৬, তামিম ২৯, মুশফিক ২৬, সাকিব ২০*, নুরুল হাসান ৭*, রিয়াদ ৭, সৌম্য ৭, শুভাগত ৬; গ্রায়েম ক্রেমার ২/৩২, উইলিয়ামস ১/২২, জংউই ১/৪৫, মাসাকাদজা ১/২৫)।
ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী। ম্যাচ সেরা: হ্যামিল্টন মাসাকাদজা।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add