for Add

রোনালদোর হ্যাটট্রিকে জয়ী পর্তুগাল

ronaldo1নিজস্ব প্রতিবেদক: দেশের জার্সিতেও জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনালদো৷ সিআর সেভেনের হ্যাটট্রিকে ইউরো বাছাই পর্বে আর্মেনিয়াকে ৩-২ গোলে হারাল পর্তুগাল৷ প্রথম লেগে ঘরের মাঠে আর্মেনিয়ার বিরুদ্ধে রোনালদোর গোলেই জিতেছিল পর্তুগাল৷ শনিবার সিআর সেভেন ম্যাজিকেই জয়ী হলো পর্তুগিজরা।

যদিও এদিন শুরুটা ভালো হয়নি পর্তুগালের৷ ম্যাচের ১৪ মিনিটের মাথায় গোল খেয়ে বসে তারা৷ দারুণ ফ্রি-কিকে আর্মেনিয়াকে এগিয়ে দেন মিড-ফিল্ডার মার্কোস পিজেলি৷ কিন্তু রোনালদো যখন সেরা ফর্মে, তখন ভয় কীসের৷ ২৯ মিনিটে আর্মেনিয়ার ডি-বক্সে ঢুকে পড়েন পর্তুগীজ উইঙ্গার৷ তাকে ফেলে দিলে পেনাল্টি পায় পর্তুগাল৷ সেখান থেকে ১-১ করে ফেলে তারা৷

দ্বিতীয়ার্ধে পর্তুগালের আক্রমণের সামনে ভেঙে যায় আর্মেনিয়ার রক্ষণ। তিন মিনিটের ব্যবধানে নিজের আরও দুটি গোল করে হ্যাটট্রিকের পাশাপাশি স্কোরলাইন ৩-১ করে জয় নিশ্চিত করে ফেলে রোনালদো অ্যান্ড কোং৷

৫৫তম মিনিটের মাথায় ডি বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে দলের ব্যবধান বাড়ান সিআর সেভেন। মাত্র তিন মিনিট পর অর্থাৎ ৫৮তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে হ্যাটট্রিক করে দেশের জয় নিশ্চিত করেন রিয়ালের পর্তুগীজ তারকা। ৭৩ মিনিটে আরমেনিয়া একটি গোল শোধ করে ব্যবধান কমায়। দেশের জার্সিতে এদিন ৫৫ নম্বর গোলটিও করে ফেলেন রোনালদো৷ এ জয়ের ফলে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে পর্তুগাল৷

Ronaldoআধুনিক ফুটবল কিংবদন্তীকে এদিন চেনা ছন্দেই পাওয়া গেল৷ এই মওসুমে এই নিয়ে ন’টা হ্যাটট্রিক করা হয়ে গেল তার৷ টানা তিন ম্যাচে তিনটি হ্যাটট্রিকও এলো তার পা থেকে। দেশের জার্সিতে নামার আগে রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ লা লিগায় এস্পানিওল ও গেটাফের বিরুদ্ধেও শেষ দু’টি ম্যাচে হ্যাটট্রিক এসেছিল তিনবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের পা থেকে৷ শনিবারের তিন গোল মিলিয়ে এই মওসুমে রোনালদোর ৬৬টা গোল করা হয়ে গেল৷ আরও একবার বুঝিয়ে দিলেন তিনি, যে তাঁর ব্যক্তিগত জীবনে বিতর্কের ঝড় উঠলেও মাঠে তিনিই গোলমেশিন৷

আর্মেনিয়াকে হারানোর পর নিজের টুইটা অ্যাকাউন্টে সমর্থকদের উদ্দেশ্যে একটি ভিডিও পোস্ট করলেন তিনি৷ রোনালদো বলেন, ‘জাতীয় দলের হয়ে এই দুর্দান্ত মুহূর্তটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই৷ কোয়ালিফাইং পর্যায়ে এই জয়টা আমাদের কাছে অনেক বড় পদক্ষেপ৷’রোনালদোরা এরপর ফের সেপ্টেম্বরে ইউরো কোয়ালিফায়ার খেলবেন৷ অ্যালবেনিয়ার বিরুদ্ধে খেলার পরেই ডেনমার্কের মুখোমুখি হবে স্যান্তোসের দল৷

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add