for Add

তেভেজ নৈপুন্যে রিয়ালকে হারাল জুভেন্তাস

Tevez_wheels_away

জুভেন্টাস ২:১ রিয়াল মাদ্রিদ

নিজস্ব প্রতিবেদক: নিজেদের মাঠে অসাধারণ খেলা উপহার দিল জুভেন্তাস। কার্লোস তেভেজ, আন্দ্রে পিরলো, জিওর্জিও কিয়েল্লিনি থেকে শুরু করে জুভদের পুরো দলের ফুটবলারা ছিল যেন রিয়াল মাদ্রিদের সামনে এক একটি দেয়াল। বিখ্যাত ইতালীয় ডিফেন্স দিয়ে সত্যি সত্যি তারা ২-১ গোলে আটকে দিল রিয়াল মাদ্রিদকে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে টানা দুইবার শিরোপা জয়ের ক্ষেত্রে লজ ব্লাঙ্কোজরা নিশ্চিত একটি হোঁচট খেলো বলা যায়। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে তাদেরকে হারিয়ে ‘ট্রেবল’ জয়ের পথে এক ধাপ এগিয়ে গেলো সদ্য ইতালিয়ান সিরি-এ চ্যাম্পিয়নরা।

তবে রিয়াল মাদ্রিদের জন্য এখনও সম্ভাবনা শেষ হয়ে যায়নি। জুভেন্তাস স্টেডিয়ামে হারলেও ফিরতি লেগে, আগামী বুধবার নিজেদের মাঠে রিয়ালকে ১-০ গোলের ব্যবধানে (দু’দলই গোল দিলে, ২ গোলের ব্যবধান প্রয়োজন হবে) হারাতে পারলে ফাইনালে উঠতে পারবে রিয়াল মাদ্রিদ।

খেলার আট মিনিটের মাথায়ই আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় জুভরা। গোলটিতে বড় ভূমিকা ছিল কার্লোস তেভেজের, ডান দিক থেকে এই আর্জেন্টাইন স্ট্রাইকারের নিচু করে মারা শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক ক্যাসিয়াস, কিন্তু বল বিপদমুক্ত করতে পারেননি তিনি। গোলমুখের সামনে থেকে বিনা বাধায় লক্ষ্যভেদ করেন রিয়ালেরই সাবেক স্ট্রাইকার মোরাতা।

২৩তম মিনিটে পাল্টা আক্রমণে সমতায় ফেরার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঝ মাঠের কাছ থেকে ইসকোর লম্বা করে বাড়ানো বল ধরে ডি বক্সে ঢুকে পড়লেও লক্ষভ্রষ্ট শট নেন পর্তুগিজ ফরোয়ার্ড।

চার মিনিট পর (২৮) অবশ্য ব্যর্থ হননি রোনালদো। ডান দিক থেকে হামেস রদ্রিগেজের আড়াআড়ি উঁচু করে বাড়ানো বলে ছোট ডি বক্সের মধ্যে হেড করে রেকর্ড গড়া গোলটি করেন এবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী।

ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে রোনালদোর এটা ৭৬তম গোল। সমান ৭৫ গোল নিয়ে বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।

৪১তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেলেও ভাগ্যের ফেরে হতাশ হতে হয় রিয়ালকে। বাঁ-দিক থেকে ইসকোর দেয়া ক্রসে শূন্যে উঠে হেড করেছিলেন রদ্রিগেস, কিন্তু বল পোস্টে লেগে ফিরে যায়।

৫৬তম মিনিটে পাল্টা আক্রমণে বল নিয়ে ক্ষিপ্র দৌড়ে রিয়ালের ডি বক্সে ঢুকে পড়েন তেভেজ। কিন্তু পেছন থেকে তাকে দানি কারভাজল ফাউল করলে পেনাল্টি পায় জুভেন্টাস। তা থেকেই ফের দলকে এগিয়ে দেন তেভেজ।

৬৪তম মিনিটে আবারও সহজ সুযোগ নষ্ট করেন রোনালদো, বদলি নামা হ্যাভিয়ের হারনান্দেজের কোনাকুনি শটে গোলমুখ থেকে বলে পা লাগাতেই ব্যর্থ হন তিনি।

CR7-bel

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add