for Add

অস্কারকে ছাড়াই কোপায় ব্রাজিল

oscarনিজস্ব প্রতিবেদক: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলে নেইমারের পর যদি কোন অপরিহার্য ফুটবলার থেকে থাকেন, তাহলে তিনি অস্কার। অথচ চেলসির এই মিডফিল্ডারকে ছাড়াই আসন্ন কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। মঙ্গলবার কোপা আমেরিকাকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে ফুটবল পাগল দেশটি।

আগামী ১১ জুন থেকে ৪ জুলাই চিলিতে অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকান ফুটবলের মহাদেশীয় শেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা কাপ। প্রতিযোগিতার ৪৪তম আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক চিলি মুখোমুখি হবে ইকুয়েডরের। ১৪ জুন নিজেদের প্রথম ম্যাচে নেইমার অ্যান্ড কোং মোকাবেলা করবে পেরুর।

ইনজুরির কারণে অস্কারকে দলে রাখা হয়নি বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন কোচ কার্লোস দুঙ্গা। সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসির মেডিক্যাল টিমও অস্কারকে জাতীয় দলের হয়ে খেলার পক্ষে সায় দেয়নি। তাদের সঙ্গে আলোচনা করেই তাকে বাদ দেয়া হয়েছে বলে জানান দুঙ্গা।

ব্রাজিল কোচ বলেন, ‘চেলসিতেই সর্বশেষ অনুশীলনের সময় অস্কার ইনজুরিতে পড়ে। আমরা চেলসি কোচ মরিনহো ও ক্লাবটির ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, ইনজুরি থেকে সেরে উঠতে তার দীর্ঘ সময় লাগবে। তাই আমরা অস্কারকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

তাহলে প্রশ্ন, অস্কারের জায়গা কে পূরণ করবে? মূলতঃ তার অনুপস্থিতিতে আরব আমিরাত-ভিত্তিক ক্লাব আল আহলি’র মিডফিল্ডার এভারটন রিভেরিওকে দলে অন্তর্ভূক্ত করা হয়েছে বলে জানান দুঙ্গা।

oscar1সঙ্গে দুঙ্গার দলে ঠাঁই মিলেছে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলো, মোনাকোর ফ্যাবিনহো, সান্তোসের স্ট্রাইকার রবিনহো। পাশাপাশি নেইমার, থিয়াগো সিলভা ও ডেভিড লুইসের মতো দলের সেরা তারকারা তো রয়েছেনই। যদিও কোপায় ফেরার জন্য সর্বোত চেষ্টা সত্ত্বেও মিডফিল্ডার কাকা নজর কাড়তে পারলেন না কোচ দুঙ্গার।

ব্রাজিলের ২৩ সদস্যের দল:

গোলরক্ষক: জেফারসন, দিয়েগো আলভেজ ও মার্সেলো গ্রুহি।

ডিফেন্ডার: ডেভিড লুইজ, মার্কুইনোজ, থিয়াগো সিলভা, মিরান্ডা, ড্যানিলো, ফ্যাবিনহো, মার্সেলো ও ফিলিপ লুইস।

মিডফিল্ডার: লুইস গুস্তাভো, ফার্নানদিনহো, এলিয়াস, ক্যাসিমিরো, এভারটন রিভেরিও, ডগলাস কস্তা, উইলিয়ান ও কুতিনহো।

স্ট্রাইকার: নেইমার, রবিনহো, দিয়েগো তারদেল্লি ও রবার্টো ফিরমিনো।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add