for Add

রেকর্ড গড়েও শাস্তির মুখে রোনালদো

ronaldoনিজস্ব প্রতিবেদক: রাতটা তার জন্য স্মরণীয় হয়ে থাকার কথা ছিল। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ৩০০তম গোলের মাইলস্টোন ছুঁয়েছেন, সেটা আবার মাত্র ২৮৮ ম্যাচ খেলেই। গোলের জন্য মরিয়া রিয়ালকে শুধু গোলই এনে দেননি, আরেকটি গোল করিয়ে জয়ও নিশ্চিত করে দিয়েছেন।

এমন কীর্তি গড়া ম্যাচের পর উচ্ছ্বসিত থাকার কথা ক্রিশ্চিয়ানো রোনালদোর। কিন্তু এমনটা হচ্ছে না। হলুদ কার্ড দেখায় পরের ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। শোনা যাচ্ছে, শাস্তি এখানেই থেমে থাকছে না। সিআর-সেভেনের জন্য অপেক্ষা করছে আরও বড় বিপদ।

গোলের পর রোনালদোর সেলিব্রেশন ভঙ্গি নিয়ে মাঝেমধ্যেই আলোচনা হয়। এবারও তাঁর সেলিব্রেশন ভঙ্গি ‘শোভন’ ছিল না। গোলের পর হাত আর মুখ নেড়ে নেড়ে কর্মকর্তাদের দিকে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন। স্প্যানিশ লা লিগার শৃঙ্খলারক্ষা কমিটি বিষয়টি খতিয়ে দেখতে পারে বলেই খবর।

গত জানুয়ারিতেই প্রতিপক্ষের এক ফুটবলারকে সরাসরি লাথি মারার অপরাধে দু-ম্যাচ বহিস্কার হয়েছিলেন। লিগের শেষলগ্নে এসে প্রতিটা ম্যাচই যেখানে রিয়ালের জন্য গুরুত্বপূর্ণ, সেখানে রোনালদোকে এক ম্যাচে না পাওয়টা বড় ফ্যাক্টর হতে পারে। গোদের উপর বিষফোড়ার মতো শাস্তিটা আরও বড় হলে আসল বিপদে পড়বে রিয়ালই।

রিয়াল বেশ সমস্যায় পড়ে গিয়েছে। শুধু রোনালদো নয়, নিষেধাজ্ঞার কারণে এইবারের বিপক্ষে পরের ম্যাচ খেলতে পারবেন না টনি ক্রুস আর সদ্য চোট থেকে ফেরা হামেশ রদ্রিগেজও। লিগে কোনও খেলোয়াড় পাঁচটি হলুদ কার্ড দেখলে এক ম্যাচ বহিস্কার হন। ক্রুস আর রদ্রিগেজ মেজাজ হারিয়ে এই ম্যাচে হলুদ কার্ড দেখেছেন।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add