for Add

ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা

চলতি বছরের জুনে যৌথভাবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত হবার পরই শুরু হয়েছে টিকিট বিক্রি।

ফাইনাল ম্যাচের শীর্ষ ক্যাটাগরির টিকিটের দাম বাড়িয়ে ১০ হাজার ৯৯০ ডলার নির্ধারণ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৩ লাখ টাকার মতো ।

গত ডিসেম্বরে টুর্নামেন্টের ড্র’র পর ফিফা যখন টিকিট বিক্রি শুরু করেছিল তখন দাম ছিল ৮ হাজার ৬৮০ ডলার। যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ১০৪ ম্যাচের মধ্যে ৪০টির টিকিটের মূল্য আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনালের ‘ক্যাটাগরি ২’ টিকিটের দাম ৫ হাজার ৫৭৫ ডলার থেকে বাড়িয়ে ৭ হাজার ৩৮০ ডলার করা হয়েছে।

‘ক্যাটাগরি ৩’-এর মূল্য ৪ হাজার ১৮৫ ডলার থেকে বেড়ে ৫ হাজার ৭৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে।

বুধবার রাত পর্যন্ত গ্রুপ পর্বের ৭২টি ম্যাচের মধ্যে ১৭টির টিকিট তালিকাভুক্ত করা হয়েছিল। কিন্তু নকআউট পর্বের কোন ম্যাচের টিকিট তালিকাভুক্ত করা হয়নি।

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বিশ্বকাপের জন্য ডাইনামিক প্রাইসিং পদ্ধতি ব্যবহার করছে, যা যুক্তরাষ্ট্রের ১১টি শহর ছাড়াও মেক্সিকোতে তিনটি এবং কানাডায় দু’টি শহরে অনুষ্ঠিত হবে।

এছাড়া দু’টি সেমিফাইনালের টিকিটের মূল্য ৩ হাজার ২৯৫ ডলার থেকে বাড়িয়ে ৩ হাজার ৭১০ ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

১১ জুন মেক্সিকো ও সৌদি আরবের মধ্যকার উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম ২ হাজার ৩৫৫ ডলার থেকে বাড়িয়ে ২ হাজার ৯৮৫ ডলার হয়েছে।

টিকিট বিক্রির সময় নির্দিষ্ট ঘোষণা না থাকায় দীর্ঘ সময় ধরে ওয়েবসাইটে অপেক্ষা করতে হয়েছে ক্রেতাদের। এছাড়া কারিগরি ত্রুটির কারণে অনেকেই সঠিক লিঙ্কে প্রবেশ করতে পারেননি। তবে পরে সমস্যার সমাধান করেছে ফিফা।

ফিফা জানিয়েছে, ১০৪টি ম্যাচের সব টিকিট একসঙ্গে ছাড়া হয়নি। টুর্নামেন্ট চলাকালীন পর্যায়ক্রমে আরও টিকিট বিক্রি করা হবে।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add