for Add

এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয়

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ-২০২৫ উপলক্ষে টঙ্গী স্টেডিয়ামে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। নিজেদের আঙিনায় প্রতিযোগিতা বলে সেরা সাফল্যের লক্ষ্যে জোড় প্রস্তুতি নিচ্ছেন আর্চাররা।

এদিকে আজ টঙ্গির আর্চারি ট্রেনিং সেন্টারে বাংলাদেশ লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চার লিগের পয়েন্ট যোগ করে সেরা হয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। রানার্সআপ হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। যৌথভাবে তৃতীয় হয়েছে তীরন্দাজ ও বাংলাদেশ আনসার।

আগামী ৮-১৪ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়াম ও আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৪তম এশিয়ান আর্চারী। জাতীয় স্টেডিয়ামে ৮ থেকে ১২ নভেম্বর এবং আর্মি স্টেডিয়ামে ১৩ ও ১৪ নভেম্বর, দুই ভেন্যুতে প্রতিযোগিতা চলবে। ঘরের মাঠের এবারের আসরে ভালো করার প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ মার্টিন ফ্রেডরিখ, ‘এটা আমাদের জন্য সম্মানের যে, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য এশিয়ান ফেডারেশন আমাদের উপর আস্থা রেখেছে। এটা অনেক বড় দায়িত্ব। আমরা নিজেদের মাঠে অবশ্যই ভালো করতে চাই। আমরা রোমাঞ্চ নিয়ে সামনের দিকে তাকিয়ে আছি।

আপনাদের মনে থাকবে, ২০২১ সালে যখন এখানে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ হয়েছিল, আমরা তিনটি পদক পেয়েছিলাম। কিন্তু সবশেষ ২০২৩ সালে ব্যাংককের আসরে আমরা কিছুই পাইনি। তো আমি চাই, ২০২১ সালে যে সাফল্য আমরা এখানে পেয়েছিলাম, সেটার পুনরাবৃত্তি করতে।’

দলের আরেক কোচ নূরে আলম বলেন, “সারা বছরই ক্যাম্প চলমান থাকে। কারো কারো ব্যক্তিগত কোনো কাজ থাকলে ছুটি দেওয়া হয়। যেমন এসএসপি পরীক্ষা বা বিশেষ কোনো প্রয়োজনে আর্চাররা ছুটি পায়। সবাই সারাক্ষণ ক্যাম্পে থাকায় প্রস্তুতি ভালো। নতুন যারা আছে, তারাও বিশ্বমানের। আশা করি, তারা ভালো করবে।’

কোচ সাগর ইসলাম বলেছেন, ‘বিগত সময়ে আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি। অনুশীলন করেছি। আমাদের প্রস্তুতিটা আমরা আমাদের মতো করেই নিয়েছি। আলহামদুলিল্লাহ, প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট। আমরা নিজেদের মাঠে খেলব, এই সুবিধাটা আমাদের আছে। এবার আমাদের লক্ষ্য উপরে থাকার। এ লক্ষ্য নিয়েই আমরা এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে নামব। সবগুলো ইভেন্টেই আমাদের শক্তিশালী দল আছে। আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব।’

এ নিয়ে তৃতীয়বারের মতো আর্চারির এই মর্যাদাকর ইভেন্ট আয়োজন হচ্ছে ঢাকায়। এর আগে ২০১৭ ও ২০২১ সালে সফলভাবে এই আয়োজন সম্পন্ন করেছিল বাংলাদেশ আর্চারি ফেডারেশন।

২০২১ সালের আসরে একটি রূপা ও ২টি ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ, রিকার্ভ মিশ্র দ্বৈতে এসেছিল রূপা। ছেলে ও মেয়েদের দলগত রিকার্ভে বাংলাদেশ পেয়েছিল দলগত ব্রোঞ্জ।

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল :

রিকার্ভ পুরুষ দল : আব্দুর রহমান আলিফ, মোঃ সাগর ইসলাম,  মো:  রাকিব মিয়া ও রামকৃষ্ণ সাহা।

রিকার্ভ মহিলা দল : সিমা আক্তার শিমু, ইতি খাতুন, সোনালি রায় ও মোসা: মনিরা আক্তার।

কম্পাউন্ড পুরুষ দল: মোহাম্মাদ আশিকুজ্জামান, হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব ও মোঃ সোহেল রানা।

কম্পাউন্ড মহিলা দল : বন্যা আক্তার, পুষ্পিতা জামান, কুলসুম খাতুন ও মিথিলা আক্তার।

কোচ : মার্টিন ফ্রেডরিক (প্রধান কোচ), মো: নুরে আলম, মোহাম্মাদ হাসান ও রিনা চাকমা।

টিম ম্যানেজার : উইং কমান্ডার মোহাম্মাদ একরামুল হক।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add