for Add

কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয়

কাভাকাপ ফর মেন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। ২৩ অক্টোবর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে বাংলাদেশকে। তীব্রপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে স্বাগতিকরা ৩-২ সেটে হারিয়ে দিয়েছে নেপালকে। পাঁচ গেমে বাংলাদেশের পয়েন্ট ছিল ২৫-২৩, ২৫-২০, ২৩-২৫, ১৬-২৫ ও ১৬-১৪। ম্যাচ সেরা হন বাংলাদেশের আল আমিন।

এর আগে সকালে দিনের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তান ৩-১ সেটে পরাজিত করে শ্রীলংকাকে। চার গেমে তুর্কমেনিস্তানের পয়েন্ট ছিল ২৫-২২, ২৫-১৬, ২০-২৫ ও ২৫-২০। ম্যাচ সেরা হন তুর্কমেনিস্তানের সেরদার আলদুরদীভ। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ৩-০ সেটে মালদ্বীপকে হারায়। আফগানরা ২৫-১৭, ২৫-২০ ও ২৫-১২ পয়েন্টে জয় তুলে নেয়। ম্যাচ সেরা হন আফগানিস্তানের মোহাম্মদ শাহ বাদুন।
ছয় দেশের অংশগ্রহণে শুরু হওয়া এই টুর্নামেন্টে জয় দিয়েই শুরু করেছিল স্বাগতিক বাংলাদেশ। বুধবার নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ মালদ্বীপকে সরাসরি ৩-০ সেটে হারিয়েছেন লাল সবুজের ক্রীড়াবিদরা। তিন গেমের মধ্যে ২৫-২১, ২৫-১৩ ও ২৫-২১ পয়েন্ট ছিল স্বাগতিকদের।

এছাড়া উদ্বোধনী দিনের অন্য দুই খেলায় তুর্কমেনিস্তান সরাসরি ৩-০ সেটে নেপালকে সহজেই হারিয়েছে। আর তীব্রপ্রতিদ্বন্দ্বিতা হয়েছে শ্রীলংকা ও আফগানিস্তানের মধ্যকার খেলায়। শেষ পর্যন্ত শ্রীলংকা ৩-২ সেটে হারিয়েছে আফগানদের।

আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এবারের আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান অংশ নিচ্ছে।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add