for Add

আবারও বিসিবি সভাপতি বুলবুল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী চার বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল। 

আজ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৫ জন পরিচালক নির্বাচিত হন। 

ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন। সভাপতির পাশাপাশি দু’টি সহ-সভাপতির পদেও কোন প্রতিদ্বন্দ্বি ছিল না। 

ক্যাটাগরি-১এ বরিশাল বিভাগ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন। ক্লাব ক্যাটাগরি থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। 

বিসিবি সভাপতি নির্বাচিত হবার পর বুলবুল বলেন, ‘আমার মূল কাজ ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নেওয়া। আমি আগেও বলেছি, ক্রিকেটকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার এখনই উপযুক্ত সময়।

আগামী চার বছরের জন্য আমরা পরিকল্পনা করব। আশা করি, আমরা সফল হতে পারব।’

এর আগে পরিচালনা পর্ষদের নির্বাচনে ঢাকা বিভাগের ক্যাটাগরি-১ থেকে (জেলা ও বিভাগ) বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম নির্বাচিত হন। 

এছাড়াও, রাজশাহী বিভাগ থেকে মুখলেছুর রহমান ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। রংপুর বিভাগ থেকে ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাসানুজ্জামান। রংপুরে হাসানুজ্জামানের প্রতিদ্বন্দ্বি শাহাদাত সজল পেয়েছেন মাত্র ১ ভোট। 

ক্যাটাগরি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম থেকে আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর, খুলনা থেকে আব্দুর রাজ্জাক ও জলুফিকার আলি খান, সিলেট থেকে রাহাত শামস এবং বরিশাল থেকে শাখাওয়াত হোসেন নির্বাচিত হয়েছেন। 

বিসিবির সাবেক সভাপতি ফারুক আহেমেদ ৪২ ভোট পেয়ে ক্যাটাগরি-২ থেকে (ঢাকা মেট্রোপলিস ক্লাব) নির্বাচিত হয়েছেন। 

ক্লাব ক্যাটাগরি থেকে ইফতেখার রহমান মিঠু ৩৪ এবং মনজুর আলম ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। 

এছাড়াও ক্লাব ক্যাটাগরি থেকে আরও নয়জন পরিচালক নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ইশতিয়াক সাদেক (৪২), আদনান রহমান দিপন (৪০), ফয়জুর রহমান (৪২), আবুল বাশার (৪০), আমজাদ হোসেন (৪০), শানিয়ান তানিম (৪২), মোকসেদুল কামাল (৪১), এম নাজমুল ইসলাম (৩৭) এবং মেহরাব আল চৌধুরি (৪১)।

ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পালকে ৩৫-৭ ভোটের ব্যবধানে হারিয়েছেন পাইলট। 

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ২৫ জন পরিচালকের তালিকা সম্পূর্ণ করার জন্য ইশফাক আহসান এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে পরিচালক হিসেবে মনোনীত করেছে।

তিন ক্যাটাগরিতে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

১৫৬ জন ভোটারের মধ্যে ১১৫ জন ভোট দিয়েছেন। যা ৭৩.৭১ শতাংশের মত। 

ক্যাটাগরি-১-এ ৩৫ জনের মধ্যে ৩০ জন, ক্যাটাগরি-২-এ ৭৭ জনের মধ্যে ৪২ জন এবং ক্যাটাগরি-৩-এ ৪৫ জনের মধ্যে ৪৩ জন ভোট দিয়েছেন। 

ই-ভোটও বিকল্প ছিল এবং ক্যাটাগরি-১-এর ১৯ জন কাউন্সিলর এই সুযোগ নিয়েছেন। ক্যাটাগরি-২-এ ৩৫ জন এবং ক্যাটাগরি-৩-এ মাত্র ৪ জন ই-ভোট দিয়েছেন।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add