for Add

রদ্রির আক্ষেপ, ব্যালন ডি’অর কোনো কাজে আসছে না

গত বছর রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জয় করে নিয়েছেলেন স্পেন ও ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রি। এ নিয়ে কম বিতর্ক হয়নি।যদিও রদ্রি তখন দাবি করেছিলেন, যোগ্যতা দিয়েই তিনি এ সম্মান জয় করেছিলেন।

কিন্তু ব্যালন ডি’অর জয়ের পরই যেন হারিয়ে গিয়েছিলেন ম্যানসিটির এই তারকা। ইনজুরি তাকে লম্বা একটা সময়ের জন্য মাঠের বাইলে ছিটকে দিয়েছিল। সম্প্রতি ইনজুরি কাটিয়ে ফিরলেও আগের সেই উদ্যম কেন যেন পাচ্ছেন না।

ব্যালন ডি’অর জয়ের পর যে নিজেকে আরও মেলে ধরবেন, সে সুযোগটা পাননি বলেই জানিয়েছেন রদ্রি। জানালেন, গত বছর পাওয়া ব্যালন ডি’অর তার কাছে বিশেষ কোনো মূল্য রাখে না, কারণ ভয়াবহ চোটে তিনি দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন।

২৯ বছর বয়সী এই ফুটবলার অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (ACL) ছিঁড়ে যাওয়ার কারণে গত মৌসুমের বেশিরভাগ সময়ই মাঠের বাইরে থাকেন। মাঠে নামতে না পারলেও, বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি জিতেছিলেন তিনি। তবে রদ্রির চোখে এটি তার হতাশা কাটাতে পারেনি।

এক সংবাদ সম্মেলনে রদ্রি বলেন, ‘চোট ব্যালন ডি’অরের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। পুরস্কারটা কঠিন সময়ে আমাকে কিছুটা স্বস্তি দিয়েছিল, তবে আসল লক্ষ্য হলো মাঠে ফেরা, আগের ছন্দে ফিরে যাওয়া। আমি ফুটবলটা আবার উপভোগ করতে চাই।’

এ পর্যন্ত ম্যানচেস্টার সিটির হয়ে তিনি নতুন মৌসুমে দুই ম্যাচ খেলেছেন, যার একটিতে পুরো সময় মাঠে ছিলেন। ধীরে ধীরে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করছেন রদ্রি।

স্পেন জাতীয় দলে ফেরার পর প্রতিদ্বন্দ্বী হিসেবে এসেছেন আর্সেনালের নতুন সাইনিং মার্টিন জুবিমেন্দি। তবে রদ্রি এটিকে ইতিবাচকভাবে দেখছেন এবং জানালেন, জুবিমেন্দিই স্পেনে ভবিষ্যতের তারকা।

রদ্রির ভাষায়, ‘জুবিমেন্দি দারুণ খেলোয়াড়। শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তা তাকে বিশ্বের সেরাদের একজন করে তুলতে পারে। আমি তাকে বলেছি, এটা তার সময়, আমি দলের দায়িত্ব তার হাতে তুলে দিচ্ছি।’

অন্যদিকে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে নিশ্চিত করেছেন, রদ্রি এখন পুরোপুরি ফিট এবং তুরস্কের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম একাদশে থাকতে পারেন।

‘সে দারুণ কন্ডিশনে আছে। তুরস্কের বিপক্ষে শুরু থেকে খেলতে পারে, নাও পারে। তবে সবচেয়ে বড় খবর হলো, রদ্রি ফিরে এসেছে এবং আমাদের অনেক আনন্দ দিতে প্রস্তুত।’ – বলেন দে লা ফুয়েন্তে।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add