for Add

প্রথম নারী পরিচালক পেলো জাতীয় ক্রীড়া পরিষদ

বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা লাবনী চাকমা জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) প্রথম নারী পরিচালক (প্রশাসন) হিসেবে যোগ দিয়েছেন। ২৮ আগস্ট নতুন কর্মস্থলে যোগ দিলে তাকে স্বাগত জানান পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে লাবনী চাকমা পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক (বিপিপিএ) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ে উপসচিব (সংযুক্ত) ছিলেন। রাঙ্গামাটি সদর উপজেলার লাবনী চাকমা ব্যক্তি জীবনে এক ছেলে ও এক মেয়ের মা।

ক্রীড়াঙ্গন সম্পর্কে পূর্ব ধারণা না থাকলেও এখানে পদায়ন হওয়ায় খুশি লাবনী চাকমা। নতুন কর্মস্থলে যোগদানের প্রতিক্রিয়া ব্যক্ত করে এই উপসচিব বলেছেন, ‘যখন আমাকে এখানে পদায়ন করা হয়, তখন মনে হয়েছিল ক্রীড়াঙ্গন সম্পর্কে আমার কিছুই তো খোঁজখবর রাখা হয় না, গিয়ে কীভাবে কাজ করবো এমন একটা টেনশন ছিল। তারপরও আমি খুব আনন্দিত খেলাধুলা নিয়ে কাজ করার সুযোগ পেয়ে।’

রাঙ্গামাটিসহ পার্বত্য অঞ্চলের জেলাগুলোর অনেক ক্রীড়াবিদ বিভিন্ন খেলায় দেশের প্রতিনিধিত্ব করছেন। তাদের অনেকের নাম তিনি শুনেছেন। যেমন ফুটবলার ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, বক্সার সুরকৃষ্ণ চাকমা, ফিফা রেফারি জয়া চাকমা এবং ক্রিকেট আম্পায়ার চম্পা চাকমা।

নতুন কর্মস্থলের প্রথম দিন কেমন কাটলো?

‘এখান আসার পর অনেকের সাথেই পরিচয় হলো। বিশেষ করে প্রশাসন শাখায় যারা আছেন তাদের সাথে। এ ছাড়া শুরুতে ঘণ্টা খানেক আমরা পরিচালকরা সবাই নির্বাহী পরিচালক স্যারের (মো. আমিনুল ইসলাম) কক্ষেই ছিলাম। বিভিন্ন বিষয়ে আলাপ হলো। অফিসের কাজ নিয়ে স্যার ব্রিফ করলেন’- বলেছেন জাতীয় ক্রীড়া পরিষদের নতুন এই পরিচালক।

আপনি কি শুনেছেন এই প্রতিষ্ঠানে আপনিই প্রথম নারী পরিচালক হিসেবে যোগ দিলেন? জবাবে লাবনী চাকমা বলেছেন, ‘আমি তো জানি না। তবে কেউ কেউ বলছিলেন আমার আগে এখানে নারী পরিচালক হিসেবে কেউ দায়িত্ব পালন করেননি।’

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add