for Add

এসএ গেমসে পদক জিততে ভলিবলের ক্যাম্প শুরু

সাউথ এশিয়ান গেমসে দেশের ভলিবলের জন্য একটি হতাশাই বটে। দীর্ঘ দিন এই আসর থেকে পদক আনতে পারছেন না লাল সবুজের ভলিবল খেলোয়াড়রা। ছেলেদের হারানো সেই পদক মেয়েদের মাধ্যমে পুনরুদ্ধার করতে মাঠে নেমে পড়েছেন কর্মকর্তারা। দীর্ঘমেয়াদী অনুশীলন আর আন্তর্জাতিক প্রস্তুতিমূলক ম্যাচ খেলে এসএ গেমসে পদকখরা কাটাতে চান তারা। ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষের কথা, ‘আমরা এসএ গেমসে পদক পুনরুদ্ধার করতে চাই। তাই মেয়েদেরকে নিয়ে দীর্ঘমেয়াদী প্রস্তুতি শুরু করেছি।’

এই স্বপ্নের সারথিরা শুক্রবার শহিদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে রিপোর্ট করেছেন। ৩৫ জন মেয়েদের নিয়ে শনিবার থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হবে আবাসিক ক্যাম্প। রিপোর্টিংয়ে ফেডারেশনের সভাপতি ফারুক হাসান, সহসভাপতি মাসুদুল আলম, সাধারণ সম্পাদক বিমল ঘোষ, যুগ্মসম্পাদক আবদুল মুমিন সাদ্দাম দলের ম্যানেজার আমিরুল ইসলাম আপন ও ইমতিয়াজ করিম শুভ উপস্থিত ছিলেন। জানা গেছে, বিকেএসপিতে লেভেল-৩ কোচ শফিকুল ইসলাম রাসেলের তত্ববধানে অনুশীলন করবেন মেয়েরা।

এসএ গেমসের আগে দীর্ঘমেয়াদী এই অনুশীলন এবং একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজেদের ঝালাই করার সুযোগ পাবেন খেলোয়াড়রা। বিমল ঘোষের কথা, ‘দীর্ঘ চার মাস অনুশীলনের পর ডিসেম্বরে মালদ্বীপে অনুষ্ঠেয় সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে (কাভা) খেলার সুযোগ পাবে মেয়েরা। প্রস্তুতিমূলক এই টুর্নামেন্ট তাদেরকে এসএ গেমসে পদক জিততে সহায়তা করতে পারে।’ বিভিন্ন সার্ভিসেস দল ও জেলা থেকে বাছাই করা হয়েছে খেলোয়াড়দের। বিশেষ করে যুব মহিলা মহিলা ভলিবল টুর্নামেন্ট এবংতারুণ্যের উৎসবের টুর্নামেন্টের থেকেই প্রাথমিকভাবে ৭৫ জন বাছাই করা হয়েছিল। সেখান থেকে ৩৫ জনকে চূড়ান্তভাবে বাছাই করে ফেডারেশন।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add