for Add

ভারত আর পাকিস্তান দল কিন্তু এক নয় : সৌরভ গাঙ্গুলি

পাকিস্তানের মাটিতে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। শান মাসুদ-বাবর আজমদের দেশে গিয়ে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছেন নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা।

পাকিস্তানকে তাদের মাঠে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে টাইগাররা। বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের আশা, এবার ভারতেও ভালো কিছু করবেন শান্তরা।

তবে ভারতের সাবেক অধিনায়ক ও বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি তেমনটা মনে করেন না। তিনি সতর্ক করে দিলেন টাইগারদের। বললেন, ভারত আর পাকিস্তান কিন্তু এক নয়।

ভারতের মাটিতে কদিন পরই দুই টেস্টের সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। এরই মধ্যে ভারতে পৌঁছে গেছে টাইগাররা। চেন্নাইয়ে প্রথম টেস্ট শুরু ১৯ সেপ্টেম্বর।

তার আগে সৌরভ গাঙ্গুলি মনে করিয়ে দিলেন, বাংলাদেশ যদি ভারতকে পাকিস্তান মনে করে তবে ভুল করবে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) অনুষ্ঠানে যোগ দিয়ে সৌরভ বললেন, ‘আমি সব দলকে সম্মান দিয়েই বলছি, ভারত আর পাকিস্তান দল কিন্তু এক নয়। দেশের মাটিতে ভারতকে হারানো খুব খুব কঠিন। আর ভারত শুধু দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতেও ধারাবাহিকভাবে ভালো খেলে।’

চেন্নাইয়ে প্রথম টেস্ট। এখানকার পিচে স্পিনাররা বরাবরই সাহায্য পান। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসানরা কি ভারতকে বেকায়দায় ফেলতে পারেন?

সৌরভ সেটাও মনে করেন না। তার কথা, ‘চেন্নাইতে বল ঘুরবেই, সেটা জানা কথা। কিন্তু কবে থেকে বল ঘুরতে শুরু করবে, সেটাই দেখতে হবে। তবে ভারতীয় ব্যাটাররা এখন যেরকম উইকেটে খেলে আসছে, তাতে বাংলাদেশের স্পিনারদের খেলতে খুব বেশি অসুবিধা হবে না।’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়েছিল ভারতের বিপক্ষে। আর সেই ম্যাচে ভারতের অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়া বাংলাদেশ এখন পর্যন্ত এই ফরম্যাটে ভারতকে হারাতে পারেনি। এবার কি গেরো খুলবে?

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add