for Add

শুক্রবার শুরু শেখ কামাল জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস

শেখ কামাল ৩৮তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতা আগামীকাল ২৪ মে শুক্রবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম শুরু হচ্ছে। প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধনী করবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের তেহরানে অনুষ্ঠিত ১১তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৪০০মিটার ইভেন্টে রৌপ্যপদকজয়ী মো. জহির রায়হান এবং হাইজাম্পে ব্রোঞ্জ পদকজয়ী মো. মাহফুজুর রহমানকে সংবর্ধিত করা হবে।

বয়সভিত্তিক এ আসরে ৬৪টি জেলা, ৮টি বিভাগ, শিক্ষাবোর্ড, বিকেএসপিসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের আনুমানিক ৫০০ জন বালক-বালিকা ও কিশোর-কিশোরী এবং ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করবেন। তিনদিনব্যাপী এ প্রতিযোগিতায় ৪টি গ্রুপে ৪১টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এর মধ্যে বালক বালিকা (অনুর্ধ-১৬) ১৪টি ইভেন্টে এবং কিশোর কিশোরী (অনুর্ধ-১৮) ২৭টি ইভেন্ট। প্রতিযোগিতার প্রতিটি ইভেন্টে প্রথমস্থান অর্জনকারীকে ৩,০০০/- টাকা, দ্বিতীয়স্থান অর্জনকারীকে ২,০০০/- টাকা এবং তৃতীয়স্থান অর্জনকারীকে ১,০০০/- টাকা এবং প্রতিটি রেকর্ডের জন্য ১০,০০০/- টাকা করে পুরস্কার দেওয়া হবে।

আজ ২৩ মে বৃহস্পতিবার এ প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলনে নানা তথ্য তুলে ধরেন অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু। এ সময় উপস্থিত ছিলেন যুগ্মসম্পাদক এস এম সরাফত হোসেন, কোষাধ্যক্ষ মো. জামাল হোসেন, কার্যনির্বাহীর সদস্য রফিক উল্যা আখতার মিলন, আবু হেনা মোস্তফা কামাল টুলু, আ. মান্নান মানি, রুনা লায়লা, মো. আখতারুজ্জামান মৃধা পলাশ, এডভোকেট জিল্লুর রহমানসহ মেডিকেল কমিটির আহবায়ক ড. মঈন উদদীন আহমদ প্রমুখ।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add