for Add

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়ালো জিম্বাবুয়ে

অধিনায়ক সিকান্দার রাজা এবং ওপেনার ব্রায়ান বেনেটের ব্যাটিং নৈপুন্যে বাংলাদেশের কাছে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো সফরকারী জিম্বাবুয়ে। আজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে জিম্বাবুয়ে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। উইকেট বিবেচনায় সংক্ষিপ্ত ভার্সনে বাংলাদেশের বিপক্ষে এটিই সবচেয়ে বড় জয় জিম্বাবুয়ের। সেই সাথে ২০২২ সালের আগস্টের পর টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে। রাজা অপরাজিত ৭২ এবং বেনেট ৭০ রান করেন। শেষ ম্যাচ হারলেও ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ।বাসস

সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রান করে বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদ দলের পক্ষে ৪৪ বলে সর্বোচ্চ ৫৪ রান করেন। জবাবে রাজা ও বেনেটের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৯ বল বাকী রেখে সিরিজে প্রথম জয়ের স্বাদ পায় জিম্বাবুয়ে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৩ উইকেটে ৩৩ রান করে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে পেসার ব্লেসিং মুজারাবানির বলে পুল করতে গিয়ে ক্যাচ আউট হন চলতি সিরিজে ২টি হাফ-সেঞ্চুরি করা ওপেনার তানজিদ হাসান।

পরের ওভারে স্পিনার ব্রায়ান বেনেটের অফ স্টাম্পের বাইরের বলে কাট করে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে ১টি ছক্কায় ৭ রান নিয়ে সাজঘরে ফিরেন আরেক ওপেনার সৌম্য সরকার।

দলীয় ৯ রানে দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ আরও বাড়ে পঞ্চম ওভারের প্রথম বলে তাওহিদ হৃদয়ের বিদায়ে। বেনেটের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দেন ১ রান করা হৃদয়।

১৫ রানে ৩ উইকেট পতনের পর বাংলাদেশকে লড়াইয়ে ফেরান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল্লাহ। উইকেটে সেট হয়ে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন দু’জনে। জুটিতে হাফ-সেঞ্চুরির জুটিতে ১০ ওভারে শেষে ৭০ রান পায় বাংলাদেশ।

১২তম ওভারে নাজমুল-মাহমুদুল্লাহ জুটি ভাঙ্গেন স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা। সুইপ করে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন ৫টি চার ও ১টি ছক্কায় ২৮ বলে ৩৬ রান করা নাজমুল। চতুর্থ উইকেটে ৪৫ বলে ৬৯ রান যোগ করেন নাজমুল-মাহমুদুল্লাহ।

দলীয় ৮৪ রানে অধিনায়কের বিদায়ের পর সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশের রানের চাকা সচল রেখে ৩৬ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টম হাফ-সেঞ্চুরি তুলে নেন মাহমুদুল্লাহ।

মাহমুদুল্লাহর হাফ-সেঞ্চুরির পর বিদায় নেন সাকিব। লুক জঙ্গিকে ছক্কা মারতে গিয়ে লং অনে জোনাথন ক্যাম্পবেলের দারুণ ক্যাচে সাজঘরে ফিরেন ১টি ছক্কায় ১৭ বলে ২১ রান করা সাকিব। মাহমুদুল্লাহ-সাকিব ৩৩ বলে ৩৯ রানের জুটি গড়েন।

সাকিব ফেরার কিছুক্ষণ পর মুজারাবানির করা ইনিংসের ১৮তম ওভারের শেষ বলে রাজাকে ক্যাচ দিয়ে থামেন মাহমুদুল্লাহ। ৬টি চার ও ১টি ছক্কায় ৪৪ বলে ৫৪ রান করেন তিনি।

এরপর ইনিংসের শেষ ১২ বলে ঝড়ো গতিতে অবিচ্ছিন্ন ২৯ রান যোগ করে বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দেন জাকের আলি ও মোহাম্মদ সাইফুদ্দিন। ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রান করে টাইগাররা। ১টি চার ও ২টি ছক্কায় ১১ বলে অপরাজিত ২৪ রান করেন জাকের। ৪ বলে ৬ রানে অপরাজিত থাকেন সাইফুদ্দিন। জিম্বাবুয়ের মুজারাবানি-বেনেট ২টি করে উইকেট নেন।

হোয়াইওয়াশ এড়াতে ১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার বেনেটের মারমুখী ব্যাটিংয়ে ৪ ওভারে ৩৮ রানের সূচনা পায় জিম্বাবুয়ে। পঞ্চম ওভারের প্রথম বলে আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানিকে শিকার করে বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন সাকিব। ৭ বলে মাত্র ১ রান করেন মারুমানি।

এরপর দ্বিতীয় উইকেটে বাংলাদেশের বোলারদের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছেন বেনেট ও তিন নম্বরে নামা রাজা। ১২তম ওভারে টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ৩৬ বল খেলা বেনেট। তার অর্ধশতকে ১৪তম ওভারে ১শতে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

১৬তম ওভারে সাইফুদ্দিনের প্রথম বলে মিড উইকেটে ক্যাচ দেন দিয়ে থামার আগে ৫টি করে চার-ছক্কায় ৪৯ বলে ৭০ রান করেন বেনেট। দ্বিতীয় উইকেটে ৬৬ বলে রাজা-বেনেট ৭৫ রান যোগ করেন।

বেনেট ফেরার পর ৪১ বলে টি-টোয়েন্টিতে ১৪তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রাজা। তৃতীয় উইকেটে জোনাথন ক্যাম্পবেলকে নিয়ে ২০ বলে অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটি গড়ে জিম্বাবুয়ের জয় নিশ্চিত করেন রাজা। ৬টি চার ও ৪টি ছক্কায় রাজা ৪৬ বলে অপরাজিত ৭২ এবং ক্যাম্পবেল অপরাজিত ৮ রান করেন। বাংলাদেশের সাকিব ও সাইফুদ্দিন ১টি করে উইকেট নেন।

বাংলাদেশ ব্যাটিং :
তানজিদ ক মাসাকাদজা ব মুজারাবানি ২
সৌম্য ক উইলিয়াস ব বেনেট ৭
নাজমুল ক বার্ল ব মাসাকাদজা ৩৬
হৃদয় ক মাদান্দে ব বেনেট ১
মাহমুদুল্লাহ ক সিকান্দার ব মুজারাবানি ৫৪
সাকিব ক ক্যাম্পবেল ব জঙ্গি ২১
জাকের অপরাজিত ২৪
সাইফুদ্দিন অপরাজিত ৬
অতিরিক্ত (বা-১, নো-২, ও-৩) ৬
মোট (২০ ওভার, ৬ উইকেট) ১৫৭

উইকেট পতন : ১-৯ (তানজিদ), ২-৯ (সৌম্য), ৩-১৫ (হৃদয়), ৪-৮৪ (নাজমুল), ৫-১২৩ (সাকিব), ৬-১২৮ (মাহমুদুল্লাহ)।

জিম্বাবুয়ে বোলিং :
রাজা : ৪-০-২৬-০,
মুজারাবানি : ৪-০-২২-২ (ও-১),
বেনেট : ৩-১-২০-২,
আকরাম : ২-১-২০-০ (ও-১),
মাসাকাদজা : ২-০-২৩-১,
জঙ্গি : ৪-০-৩৩-১ (ও-১, নো-২),
উইলিয়ামস : ১-০-১২-০।

জিম্বাবুয়ে ব্যাটিং :
বেনেট ক রিশাদ ব সাইফুদ্দিন ৭০
মারুমানি স্টাম্প জাকের ব সাকিব ১
রাজা অপরাজিত ৭২
ক্যাম্পবেল অপরাজিত ৮
অতিরিক্ত (লে বা-২, ও-৫) ৭
মোট (১৮.৩ ওভার, ২ উইকেট) ১৫৮

উইকেটের পতন : ১-৩৮ (মারুমানি), ২-১১৩ (বেনেট)।

বাংলাদেশ বোলিং :
মাহেদি : ২.৩-০-৩১-০,
সাকিব : ৪-০-৯-১,
সাইফুদ্দিন : ৪-০-৫৫-১ (ও-৩),
মুস্তাফিজ : ৩-০-১৮-০ (ও-১),
রিশাদ : ৪-০-৩৩-০,
সৌম্য : ১-০-১০-০ (ও-১)।

ফল : জিম্বাবুয়ে ৮ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : ব্রায়ান বেনেট(জিম্বাবুয়ে)।

সিরিজ সেরা : তাসকিন আহমেদ(বাংলাদেশ)

সিরিজ : পাঁচ ম্যাচ সিরিজ ৪-১ ব্যবধানে জিতলো বাংলাদেশ।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add