for Add

টাইগারদের দৃষ্টি জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজে পঞ্চম তথা শেষ ম্যাচ খেলতে নামছে স্বাগতিক বাংলাদেশ। সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

দিনের বেলায় ঘরের মাঠে সচরাচর টি-টোয়েন্টি ম্যাচ খেলে না বাংলাদেশ। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি দিনের বেলায় করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং বিশ্বকাপ মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দিনের বেলাতেই খেলতে হবে বাংলাদেশকে।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতির প্লাটফর্ম হিসেবেই নিয়েছে বাংলাদেশ। প্রথম চার ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। এমন ফলাফল ইঙ্গিত দিচ্ছে, বিশ্বকাপের জন্য প্রস্তুতিটা বেশ ভালোই হয়েছে বাংলাদেশের। কিন্তু বাস্তবতা ভিন্ন।

নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো প্রতিপক্ষকে পাঁচ ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ। অবশ্য নিয়মিতভাবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা হয় না টাইগারদের।

চলতি সফরে জিম্বাবুয়ের যে পারফরমেন্স তাতে তাদের বিপক্ষে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করাটাই হবে বাংলাদেশের জন্য আদর্শ ফল। তবে স্বাগতিক দলকে এখনো অনেক সমস্যার সমাধান করতে হবে।

গত দুই বছরে বোলাররা ভাল করলেও ব্যাটিং নিয়ে একনো চিন্তার বিষয় রয়েই গেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ অধিকাংশ ব্যাটারই এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেননি। বিশ্বকাপ শুরুর মাত্র তিন সপ্তাহ আগে যা বাংলাদেশ দলের জন্য চিন্তার বিষয়।

ব্যাট হাতে কেবলমাত্র ওপেনার তানজিদ হাসান তামিম এবং তাওহিদ হৃদয় কিছুটা ধারাবাহিকতা দেখাতে পেরেছেন। কিন্তু কোন ম্যাচেই পুরো ব্যাটিং লাইন আপ ক্লিক করতে ব্যর্থ হয়েছে।

কোন ম্যাচে ওপেনাররা ভাল শুরু করলেও মিডল অর্ডার ব্যাটাররা সেটা কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে। আবার মিডল অর্ডার জ্বলে উঠলেও শেষ দিকে লোয়ার অর্ডার ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ হচ্ছে।

সব মিলিয়ে পুরো ব্যাটিং লাইন আপের ধারাবাহিকতাই এই মুহূর্তে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং বিশ্বকাপের আগে যা সমাধান করতে হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে গতকাল চতুর্থ ম্যাচে ৪২ রানের ব্যবধানে ১০ উইকেট পতন বাংলাদেশ দলের জন্য একটা কঠিন বার্তা। দুই ওপেনার তানজিদ ও সৌম্য সরকার উদ্বোধনী জুটিতে ১০১ রান তুলে প্রমাণ করেছেন মিরপুরের উইকেট খুব জটিল এবং স্লো ছিলনা।

বোলারদের দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে বাংলাদেশ শেষ পর্যন্ত ৫ রানে জয় পেলেও বাজে শট খেলে ব্যটাররা উইকেট বিলিয়ে দিয়েছেন।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন,‘তানজিদও সৌম্য সরকারের ব্যাটিংয়ে আমরা দারুণ খুশি। উইকেট খুব বেশি ভাল ছিলনা, তবে আমাদের আরও সতর্ক হয়ে ব্যাটিং করা উচিত ছিল। আশা করি পরের ম্যাচ আমরা ভুলগুলো শুধরে নিতে পারব।’ তিনি আরো বলেন,‘উইকেট জটিল ছিল আমরা সবাই জানি। তবে সৌম্য এবং তামিমকে ধন্যবাদ দিতেই হবে। তারাও (জিম্বাবুয়ে) ভাল বোলিং করেছে। আমি মনে করি পুরো সিরিজেই এ পর্যন্ত আমাদের বোলাররা ভাল করেছে।’

চতুর্থ ম্যাচে জিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে ২৩ বারের মোকাবেলায় জয়ের সংখ্যাটা ১৬ তে নিয়ে গেছে বাংলাদেশ। সফরকারীদের বিপক্ষে মাত্র ৭টি ম্যাচে হেরেছে টাইগাররা।

দুই দলের মোকাবেলায় নিজ মাঠে সর্বশেষ সিরিজ জয় করা জিম্বাবুয়ে এবার যেন বাংলাদেশ সফরে পুরো সিরিজেই ধুকছে। তবে তাদের তরুণ খেলোয়াড়রা নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়ে চলেছেন এবং অফ ফর্মে থাকা টপ অর্ডার এবং সিনিয়রদের কাছ থেকে কিছুটা সহযোগিতা পেলে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের লজ্জা থেকে পরিত্রাণ পেতে পারে।বাসস

বাংলাদেশ দল (সম্ভাব্য) : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, জাকের আলি, মাহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন।

জিম্বাবুয়ের দল(সম্ভাব্য): সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গি, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, এন্সলি এনদলোভু, রিচার্ড এনগারাভা ও সিন উইলিয়ামস।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add