for Add

ফারজানার সেঞ্চুরিতেও আফ্রিকার কাছে হার

ওপেনার ফারজানা হকের সেঞ্চুরি সত্বেও দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

গতরাতে দ্বিতীয় ম্যাচে ফারজানার ১০২ রানের ইনিংসের পরও দক্ষিণ আফ্রিকার কাছে ৮ উইকেটে হারের লজ্জা পায় টাইগ্রেসরা। এ জয়ে সিরিজে ১-১ সমতা আনে প্রোটিয়া নারীরা।

প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১১৯ রানে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। সেই সাথে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল ফারজানা-নিগাররা।

পচেফষ্ট্রুমে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাাদেশ। দলকে ৭৬ বলে ৪৮ রানের সূচনা এনে দেন দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা। ৫টি চারে ২৮ রানে আউট হন শামিমা। তিন নম্বরে চার মেরে রানের খাতা খুললেও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি মুরশিদা খাতুন। ২টি চারে ৮ রানে থামেন তিনি।

তৃতীয় উইকেটে ৮৮ বলে ৫৮ রানের জুটি গড়েন ফারজানা ও অধিনায়ক নিগা সুলতানা। এই জুটিতেই ৯০ বলে হাফ-সেঞ্চুরির দেখা পান ফারজানা। ১টি চারে ১৩ রান করে আউট হন নিগার।

৩২তম ওভারে দলীয় ১২১ রানে নিগার ফেরার পর ফাহিমা খাতুনের ১০৮ বলে ৯২ রান যোগ করেন ফারজানা। এই জুটিতে ৬১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো দ্বিতীয় সেঞ্চুরি করেন ফারজানা। এ জন্য ১৬৫ বল খেলেন তিনি। এ বছরের জুলাইয়ে মিরপুরে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির ইনিংসে ১০৭ রান করেছিলেন ফারজানা।

ইনিংসের শেষ ওভারে আউট হবার আগে ১৬৭ বল খেলে ১১টি চারে ১০২ রান করেন ফারজানা। ৩টি চারে ৪৮ বলে অপরাজিত ৪৬ রান করেন ফাহিমা। এতে ৫০ ওভারে ৪ উইকেটে ২২২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানের সূচনা এনে দেন দুই ওপেনার অধিনায়কব লরা ভলভার্ট ও তাজমিন ব্রিটস। ৫০ রান করা ব্রিটসকে শিকার করে বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন পেসার রিতু মনি।

ভলভার্টকে ব্যক্তিগত ৫৪ ও দলীয় ১০৬ রানে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেট শিকার করে বাংলাদেশকে লড়াইয়ে ফেরার পথ দেখান স্পিনার ফাহিমা খাতুন।

কিন্তু তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১১৭ রান যোগ করে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন অ্যানেকে বোশ ও সুনে লুস। বোশ ৬৫ ও লুস ৪৭ রানে অপরাজিত থাকেন।

আগামী ২৩ ডিসেম্বর বেনোনিতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।বাসস

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add