for Add

জাতীয় টেবিল টেনিসে চট্টগ্রামের শ্রেষ্ঠত্ব অর্জন

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো ৩৯তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। নয়টি ইভেন্টের মধ্যে ছয়টিতে চ্যাম্পিয়ন হয়েছে তারা। দুইটি ইভেন্টে আনসার ও একটিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী।

চট্টগ্রাম চ্যাম্পিয়ন হয়েছে বালক একক, পুরুষ একক, বালিকা একক, মিশ্র দ্বৈত এবং পুরুষ ও নারী দলগত ইভেন্টে। নারী একক ও নারী দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আনসার। আর সেনাবাহিনী চ্যাম্পিয়ন পুরুষ দ্বৈত ইভেন্টে।

জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছেন রামহিম। প্রথম খেলোয়াড় হিসেবে বালক একক ও পুরুষ একক উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এছাড়া পুরুষ দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন রামহিম। বালক একক ও পুরুষ একক দুটি ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন রামহিম। ৪-০ সেটে জয় পেয়েছেন দুই ফাইনালেই। শনিবার বালক এককের ফাইনালে নাফিসকে ৪-০ সেটে হারিয়েছিলেন। পুরুষ এককের ফাইনালে একই ব্যাবধানে হারিয়েছেন ইমনকে।

এদিকে নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন সাদিয়া রহমান মৌ। তিনি ৪-৩ সেটে হারিয়েছেন সোনাম সুলতানা সোমাকে। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই জনের মাঝে। দারুণ জমে উঠেছিল এই ম্যাচ। শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসেন মৌ।

মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে হৃদয় ও খৈ খৈ জুটি। তারা ৩-১ সেটে হারিয়েছেন রামহিম ও ঐশ্বী জুটিকে। হৃদয় ও খৈ খৈ প্রথম সেট হারলেও পরের তিন সেট টানা জিতে শিরোপা নিশ্চিত করেন।

পুরুষ দ্বৈতের ফাইনালে হৃদয় ও সজীব জুটিকে ৩-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন হাসিব ও হাশেম হাসিব জুটি। তারা প্রথম দুই সেট জিতে নিলেও তৃতীয় সেটে ঘুরে দাঁড়িয়েছিলেন হৃদয় ও সজীব। কিন্তু চতুর্থ সেটে কোনো সুযোগ না দিয়ে শেষ হাসি হাসেন হাসিব ও হাশেম হাসিব।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।‌

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add