for Add

প্রত্যাশা অনুযায়ী খেলোয়াড় না পাওয়ায় ক্ষুব্ধ গার্দিওলা

প্রত্যাশা ও মান অনুযায়ী খেলোয়াড়রা খেলতে না পারলে ম্যানচেস্টার সিটির বর্ণাঢ্য ক্যারিয়ার হয়তো একটু আগে ভাগেই শেষ করে দিতে
পারেন ক্ষুব্ধ কোচ পেপ গার্দিওলা। এমন ইঙ্গিত দিয়ে গার্দিওলা বলেছেন তিনি শিষ্যদের মধ্যে জয়ের ক্ষুধার অভাব লক্ষ্য করেছেন।

বৃহস্পতিবার টটেনহ্যাম হটস্পারের সাথে ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। এই মুহূর্তে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে টেবিলের প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল।

কাতালান কোচ গার্দিওলার অধীনে গত পাঁচ মৌসুমে চারবার লিগ শিরোপা জয় করেছে সিটি, যা তাদের ক্লাব ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য। ইতোমধ্যেই নভেম্বরে ২০২৫ সাল পর্যন্ত ইতিহাদ স্টেডিয়ামে থাকার চুক্তি নবায়ন করেছেন গার্দিওলা। কিন্তু একই সাথে তিনি স্বীকার করেছেন পারফরম্যান্সে ঘাটতি হলে তা মেনে নেয়া কঠিন, আর তাই কোচ হিসেবে ক্লাব ছেড়ে যেতে তিনি দ্বিধাবোধ করবেন না।

বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার বলেছেন, ‘আমি যখন ফুটবলার ছিলাম তখন টানা চার মৌসুম লা লিগা শিরোপা জিতেছি। পঞ্চম মৌসুমে এসে আমি একই রকম খেলতে পারিনি, এমনকি ষষ্ঠ মৌসুমেও জয়ের ধারা ধরে রাখতে পারিনি। আমি যথেষ্ট ক্ষুধার্ত ছিলাম না। আমি মনে করেছিলাম আমি অনেক ভাল খেলছি। রিয়াল মাদ্রিদ পঞ্চম ও ষষ্ঠ মৌসুমে আমাদের পরাজিত করেছিল। আমি চ্যালেঞ্জ সম্পর্কে বুঝতে পেরেছিলাম। এখানেও আমি তেমনটাই লক্ষ্য করছি। সিটির চেয়ারম্যানও আমার সম্পর্কে জানে, সে কারণেই আমি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছি, নাহলে হয়তো করতাম না। কিন্তু আমার দল যদি হারে কিংবা আমি অন্যকিছু হারাই তবে এখানে থাকবো না। এখানকার সমর্থকরা অপেক্ষা পছন্দ করেনা।’

সিটির থেকে এক ম্যাচ বেশি হাতে রেখে আর্সেনাল পাঁচ পয়েন্টে এগিয়ে রয়েছে। এবারের মৌসুমে সিটি ও আর্সেনাল একে অপরের সাথে এখনো তিনটি ম্যাচ খেলবে। তার মধ্যে প্রথমটি শুক্রবার এফএ কাপের চতুর্থ রাউন্ডের লড়াই। গার্দিওলা আশা করছেন শিষ্যদের প্রতি তার এই প্রকাশ্য সতর্কতরা প্রতিক্রিয়া দ্রুতই মাঠের ফলাফলে পাওয়া যাবে। মৌসুমে অর্ধেকটা সময় এখনো বাকি। যে কারণে কোনকিছুই একেবারে শেষ হয়ে যায়নি। এ সম্পর্কে গার্দিওলা বলেন, ‘আমরা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছি, আর্সেনালের থেকে ২৫ পয়েন্ট পিছিয়ে নেই। এখনো ৫৭ পয়েন্টের খেলা বাকি আছে। আমি যা বলতে চাচ্ছি, এখন সুযোগ নস্ট করা যাবে না। আমাদের সামনে এগিয়ে যাবার চেষ্টা করে যেতে হবে। সমালোচকদের জন্য আমার দু:খ হচ্ছে। ইতোমধ্যেই আমরা যা অর্জন করেছি তা প্রিমিয়ার লিগের ইতিহাস বইতে লেখা হয়ে গেছে। এটা অস্বীকার করার কোন উপায় নেই। বিভিন্ন কারণে সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিকতা ধরে রাখা খুবই কঠিন। এখন আমাদের সামনে তাকিয়ে থাকতে হবে।’

মৌসুমের শুরুতে দলের দুই তারকা গাব্রিয়েল জেসুস ও ওলেক্সান্দার জিনচেনকোকে আর্সেনালের কাছে ছেড়ে দেবার জন্য কোন হতাশা নেই গার্দিওলার। সিটি বস বলেন, ‘আমি সব সময়ই বলেছি যে খেলোয়াড়রা ক্লাব ছাড়তে চায় তাদের জোড় করে ধরে রাখার কোন অর্থ নেই। গাব্রিয়েল ও জিনচেনকোর জন্য আমার শুভকামনা রইলো। অসাধারণ এই দুই খেলোয়াড় আমাদের অনেক সহযোগিতা করেছে। অবশ্যই আর্লিং হালান্ড ও জুুলিয়ান আলভারেজ আমাদের দলে এসেছে। যাদের উপর ভরসা করা যায়। এটা ক্লাবের জন্য ভাল মানের ট্রান্সফার ছিল।-বাসস

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add