for Add

পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্টিনেজ

পর্তুগাল জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রবার্তো মার্টিনেজ। কাতার বিশ্বকাপে তার দল বেলজিয়াম গ্রুপ পর্ব থেকে বিদায় নেবার পর কোচের দায়িত্ব থেকে সরে দাাঁড়িয়েছিলেন মার্টিনেজ।

৪৯ বছর বয়সী এ স্প্যানিয়ার্ড পর্তুগালে ফার্নান্দো সান্তোসের স্থলাভিষিক্ত হলেন। এ মুহূর্তে মার্টিনেজের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে সব বিষয় আলোচনার মাধ্যমে ঠিক করা। সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডে ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নসরে যোগ দিয়েছেন রোনালদো।

পর্তুগালের কোচ হিসেবে নিয়োগ পাবার পর সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেছেন, ‘আমার মূল দায়িত্ব হচ্ছে বিশ্বকাপে খেলা ২৬ খেলোয়াড়কে নিয়ে কাজ শুরু করা- এর মধ্যে রোনালদোও রয়েছেন।’ মার্টিনেজ আরো জানিয়েছেন তিনি সব সিদ্ধান্ত মাঠেই নিবেন- কোন অফিসে নয়।

ক্লাব ফুটবলে সোয়ানসি সিটি, উইগান অ্যাথলেটিক ও এভারটন হয়ে ২০১৬ সালে বেলজিয়ামের কোচ হিসেবে দায়িত্ব পান মার্টিনেজ। তার অধীনে বেলজিয়ান ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে। এছাড়া তার অধীনে তিন বছরেরও বেশি সময় ধরে বেলজিয়াম ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান ধরে রেখেছিল।

কিন্তু কাতারে কোন সাফল্যই দেখাতে পারেনি রেড ডেভিলসরা। কানাডাকে ১-০ গোলে হারালেও মরক্কোর কাছে ২-০ গোলে পরাজিত ও ক্রোয়েশিয়ার সাথে গোলশূন্য ড্র করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বেলজিয়াম।

এদিকে আট বছর পর্তুগালের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন অভিজ্ঞ সান্তোস। ৬৮ বছর বয়সী সান্তোসের অধীনেই পর্তুগাল ২০১৬ সালে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে জয়ের মাধ্যমে প্রথম কোন আন্তর্জাতিক শিরোপার দেখা পেয়েছিল। এছাড়া ২০১৯ সালে প্রথমবারের মতো আয়োজিত নেশন্স লিগের শিরোপা জেতার কৃতিত্ব দেখায়। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে পর্তুগাল বিদায় নেবার পাঁচদিনের মধ্যেই সান্তোস তার পদ থেকে সরে দাঁড়ান।- বাসস

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add