for Add

সেমিফাইনালে মন্টিয়েল ও অ্যাকুনাকে পাচ্ছে না আর্জেন্টিনা

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে পারছেন না আর্জেন্টিনার দুই ফুল-ব্যাক গঞ্জালো মন্টিয়েল ও মার্কোস অ্যাকুনা। শুক্রবার কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের বিরুদ্ধে এ দুজন হলুদ কার্ড পেয়েছেন। এবারের বিশ্বকাপে এটি দুজনেরই দ্বিতীয় হলুদ কার্ড। এ কারণে তারা শেষ চারে খেলতে পারছেন না।

রাইট উইং-ব্যাকে মন্টিয়েলের স্থানে নাহুয়েল মোলিনা মূল একাদশে খেলেছেন। তার গোলেই ৩৫ মিনিটে আর্জেন্টিনা ডেডলক ভাঙ্গে। এটি ছিল মোলিনার প্রথম আন্তর্জাতিক গোল। লিওনেল মেসির থ্রু বলে দারুণ এক ফিনিশিংয়ে মোলিনা দলকে এগিয়ে দেন। আর্জেন্টিনার নাম্বার ১০ এরপর ৭৩ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন। ডাচ ডিফেন্ডার ডেনজেল ডামফ্রাইস ডি বক্সের মধ্যে অ্যাকুনাকে ফাউল করলে পেনাল্টি আদায় করে নেয় আর্জেন্টিনা।

দুই গোলে পিছিয়ে থেকেও অবশ্য নেদারল্যান্ড বদলী খেলোয়াড় ওট ওয়েগহর্স্টের জোড়া গোলে দারুণভাবে ম্যাচে ফিরে আসে। কিন্তু তাদের এই লড়াই শেষ পর্যন্ত পেনাল্টিতে ম্লান হয়ে যায়। আর্জেন্টাইন যে চারজন খেলোয়াড় পেনাল্টি স্পট থেকে গোল করেছেন তাদের মধ্যে মন্টিয়েল অন্যতম। আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ডাচদের প্রথম দুটি শট রুখে দেন। এর মধ্যে অধিনায়ক ভার্জিল ফন ডাইক ও বার্গুইস গোল করতে ব্যর্থ হন।

বিশ্বকাপের ইতিহাসে ষষ্ঠবারের মতো ফাইনালে খেলার পথে আর মাত্র এক ম্যাচ দূরে রয়েছে আলবে সেলেস্তারা। কিন্তু ক্রোয়েশিয়ার সাথে তাদের গুরুত্বপূর্ণ দুই ডিফেন্ডারকে ছাড়া মাঠে নামতে হচ্ছে। লা লিগার দল সেভিয়ার এই ডিফেন্ডারকে এখন সাইডলাইন থেকে শেষ চারের ম্যাচ উপভোগ করতে হবে। আর এতে কোচ লিওনেল স্কালোনিকে বাধ্য হয়েই মূল দলে দুটি পরিবর্তন আনতে হচ্ছে।

মন্টিয়েলের অনুপস্থিতিতে নাহুয়েল রাইট-ব্যাক অথবা রাইট উইং-ব্যাকে তার জায়গা ধরে রাখবেন। তবে কাতারে এখনো মাঠে না নামা ভিয়ারিয়ালের হুয়ান ফয়েথকেও পরখ করতে পারেন স্কালোনি। এদিকে অ্যাকুনার জায়গায় লিঁওর নিকোলাস টাগলিয়াফিকোর খেলার সম্ভাবনাই বেশি। গ্রুপ পর্বে সৌদি আরবের সাথে ২-১ গোলে পরাজয়ের প্রথম ম্যাচটিতে টাগলিয়াফিকো মূল একাদশে খেলেছেন।

শুক্রবার ম্যাচে স্প্যানিশ রেফারি এন্টোনি মাতেও লাহোজ দুই দল মিলিয়ে ১৯টি হলুদ ও একটি লাল কার্ড দেখিয়েছেন। ম্যাচ শেষে মেসি ফিফার কাছে অনুরোধ জানিয়েছেন ৪৫ বছর বয়সী এই রেফারিকে বিশ্বকাপের বাকি কোন ম্যাচে যাতে আর দায়িত্ব দেয়া না হয়। আর্জেন্টিনার আটজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হয়েছে। তার মধ্যে মেসি, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, লিনড্রো পারেডেস, নিকোলাস ওটামেন্ডি ও জারমান পেজ্জেলা প্রথমবারের মতো এবারের আসরে হলুদ কার্ড পেয়েছেন। ফিফার নতুন আইনানুযায়ী সেমিফাইনালে তারা যদি হলুদ কার্ড পান তবে ফাইনালে নিষিদ্ধ হবেন না।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add