for Add

ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাতে চায় ব্রাজিল

কাতার বিশ্বকাপে আগামীকাল শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মোকাবেলা করবে নেইমারের প্রত্যাবর্তনে আত্মবিশ্বাসী ব্রাজিল। শেষ ষোলোর ম্যাড়মেড়ে পারফর্মেন্স করা ক্রোয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে খেলার বিষয়ে আশাবাদী ব্রাজলীয়রা।

শেষ ষোলোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-১ গোলে অসাধারণ জয় পেয়েছে ব্রাজিল। ওই ম্যাচে দক্ষিণ আমেরিকার দেশটির হয়ে গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র, রিচারলিসন, লুকাস পাকুয়েটা ও পেনাল্টি থেকে নেইমার। এ জয়ে কাতারের প্রতিপক্ষ দলগুলোকে সতর্কবার্তা পাঠাতেও সক্ষম হয়েছে তারা।

জয়ের পর উৎসব করেছে ব্রাজিলীয়রা। নাচের মাধ্যমে খেলোয়াড়রা তাদের গোল উদযাপন করেছে। এমনকি ৬১ বছর বয়সী কোচ তিতেও তাদের ওই উদযাপনে সামিল হয়।

দোহার স্টেডিয়াম ৯৭৪-এ সেলেকাওদের পারফর্মেন্স এতটাই রোমঞ্চকর ছিল যে এটিকে তুলনা করা হয়েছে অতীতের বেশ কিছু নজরকাড়া পারফর্মেন্সের সঙ্গে। যেমনটি দেখা গেছে ১৯৭০ সালের পেলের দল থেকে ১৯৮২ সালের সক্রেটিসের সময়কালের মধ্যে।

তবে এটি ছিল ব্রাজলীয়দের একমাত্র আত্মবিশ্বাসের ম্যাচ। এর আগে গ্রুপের তিন ম্যাচে মাত্র তিনটি গোল করতে পেরেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা, সেখানে ক্যামেরুনের বিপক্ষে একটি ম্যাচে পরাজিতও হতে হয়েছে তাদেরকে। ১৯৯৮ সালের পর গ্রুপ পর্বে এটি ছিল ব্রাজিলের প্রথম পরাজয়।

বিশ্বকাপে সম্প্রতি ক্রোয়েশিয়ার যে পারফর্মেন্স, তাতে এডুকেশন সিটিতে তাদের বিপক্ষে ব্রাজিল সহজ জয় পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও ২০০২ বিশ্বকাপের শিরোপা জয়ের পর প্রতিটি বিশ্বকাপেই ইউরোপীয় দলের কাছে হেরেই বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। নিজেদের মাটিতে ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে এবং চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের কাছে পরাজয় উল্লেখযোগ্য।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়লাভের পর ব্রাজিলীয় সুপারস্টার নেইমার বলেছিলেন,‘এটি সত্যি যে আমরা শিরোপা জয়ের স্বপ্ন দেখছি। তবে এ জন্য আমাদেরকে ধাপে ধাপে এগুতে হবে। এটি ছিল আমাদের চতুর্থ ম্যাচ। আরো তিনটি ম্যাচ বাকী আছে এবং আমরা এ জন্য প্রস্তুত। আমরা শিরোপা জয়ের দিকে তাকিয়ে আছি।’

বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া নিজেদের প্রথম ম্যাচে পায়ের গোঁড়ালিতে চোট পাওয়ার পর নেইমার মাঠে ফিরেছিলেন শেষ ষোলোর ওই ম্যাচ দিয়ে। যে ম্যাচে লেফট ব্যাক ডানিলোর প্রত্যাবর্তনটাও ছিল তাৎপর্যপূর্ণ। টুর্নামেন্টের বাকী ম্যাচে ফুলব্যাক অ্যালেক্স টেলাসকে পাচ্ছেন না কোচ তিতে। তবে সুসংবাদ হচ্ছে ফের অনুশীলনে ফিরেছেন অ্যালেক্স সান্দ্রো। অচিরেই দলে ফিরতে পারেন তিনি। আর সেটি যদি ঘটে তাহলে ডানিলো চলে যাবেন রাইট ব্যাকে আর একাদশ থেকে বাদ পড়তে পারেন এডার মিলিটাও।

এদিকে চার বছর আগে বিশ্বকাপের ফাইনালে খেলা ক্রোয়েশিয়াকে আগের তিনটি ম্যাচেই অতিরিক্ত সময়ে খেলতে হয়েছে। যেমনটি এবারের আসরেও হয়েছে। জাপানের বিপক্ষে ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়ার পর টাইব্রেকারে পৌঁছায় তারা। সেখানে ব্লু সামুরাইদের ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় ক্রোয়েশিয়া। এবারো দলটির কোচের দায়িত্বে আছে জ্বালাটকো ডালিচ এবং নেতৃত্বে রয়েছেন ৩৭ বছর বয়সী লুকা মড্রিচ। অর্থাৎ দলটির মেরুদন্ড সেই চার বছর আগের মতোই।

মিডফিল্ডার মাতেও কোভাচিচ বলেন,‘আমি মনে করি লুকা মড্রিচের কদর বিশ্বের সবাই জানে। তিনিই আমাদের নেতা, আমাদের সেরা খেলোয়াড়। আমরাও তাকে মাঠে পেয়ে গর্বিত। আমরা প্রিমিয়ার লিগে কঠিন শারীরিক খেলায় অভ্যস্ত। এটি আমরা ব্রাজিলের বিপক্ষে দেখাতে চাই।’

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add