for Add

টাইব্রেকারে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া

ক্রোয়েশীয় গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচের বীরোচিত পারফরম্যান্সে টাইব্রেকারে জাপানকে ৩-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া। জাপানের তিন খেলোয়াড় তাকুমি মিনামিনো, কাউরু মিতোমা এবং মায়া ইউশিদার শট আটকে দেন লিভাকোভিচ।

আল-ওয়াকরাহ স্টেডিয়ামে সোমবার রাতে শেষ ষোলোর ম্যাচে নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। প্রথমার্ধে জাপানের হয়ে গোল করেন ডেইজেন মিডা এবং দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়ার হয়ে গোলটি পরিশোধ করেন ইভান পেরিসিচ। অতিরিক্ত ৩০ মিনিটেও কোন পক্ষ গোল করতে না পারায় টাইব্রেকারে নিস্পত্তি হয় ম্যাচের ফলাফল।

এর আগে ম্যাচের তৃতীয় মিনিটেই কর্নার পায় জাপান। তবে শোগো তানিগুচির ক্রসের বলটি অল্পের জন্য গোল পোস্টের বাইরে চলে যায়। ৮ মিনিটে গোলের সুযোগ সৃস্টি করে ক্রোয়েশিয়া। জাপানী রক্ষণভাগে তাকেইরো টোমিইয়াসুর ভুলে ডি বক্সের সামান্য বাইরে বল পেয়ে যান ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচ। তবে বল নিয়ে ছোট ডি বক্সে ঢুকে তার নেয়া কৌনিক শটের বল দখলে নেন জাপানের গোলরক্ষক শুশি গোন্ডা।

১২ মিনিটে পাল্টাআক্রমণে যায় জাপান। এ সময় ডান প্রান্ত দিয়ে জুনিয়া ইতো বল নিয়ে ক্রোয়েশীয় সীমানায় গিয়ে নিচু ক্রস করলেও চলন্ত বলে পা ছোঁয়াতে ব্যর্থ হন ইউতো নাগাতোমো। এই পর্যায়ে বিপজ্জনক হয়ে উঠেন জাপানের ইতো। এ সময় ডান প্রান্ত দিয়ে বেশ কয়েকটি আক্রমণ পরিচালনা করেন তিনি। যদিও শেষ পর্যন্ত সতীর্থদের ব্যর্থতায় সফল হননি।

২৩ মিনিটে বিপজ্জনক অবস্থান থেকে লুকা মড্রিচের নেয়া ফ্রি কিকের বল জাপানি পোস্টের সামনে জোসকো গাভারডিওলের সামনে পড়লে তিনি দ্রুত বলটি জালে জড়াতে গিয়ে বারের উপর দিয়ে বাইরে মেরে দেন।

৪১ মিনিটে একটি পরিকল্পিত আক্রমণ থেকে জাপানের মিডফিল্ডার ডাইচি কামাডা একটি সুযোগ সৃস্টি করেন। উজ্জীবিত হয়ে খেলতে থাকা এই তারকা টাচ লাইনে বল নিয়ে কাট ব্যাক করার পরও জালে শট নিতে ব্যর্থ হন। তবে পরক্ষণের আক্রমণে আর হতাশ হতে হয়নি জাপানিদের। ৪৩ মিনিটে ছোট কর্নারের পর বল ক্রস করেন রিটসু ডোয়ান। বলটি ডি বক্সে মায়া ইউশিদার পায়ে লেগে চলে যায় বক্সের সামনে থাকা ডেইজেন মিডার কাছে। দ্রুত পা চালিয়ে বলটি জালে পাঠাতে ভুল করেননি মিডা (১-০)। অবশ্য অফসাইড সন্দেহ দূর করার জন্য গোলের সিদ্ধান্ত দেয়ার আগে ভিএআর চেক করে নেন কর্তব্যরত রেফারি।

ম্যাচের প্রথমার্ধটি এবার বেশ জমজমাট হয়েছে। দুই পক্ষই আক্রমণ পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলেছে। এর আগে অবশ্য দুই বিশ্বচ্যাম্পিয়নকে পরাজয়ের স্বাদ দিয়েছে জাপান। ২০১০ ও ২০১৪ বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে দেয়া দলটি বিরতিতে যাবার আগে ১-০ গোলের লিড পেয়ে যায় ২০১৮ রানার্সআপদের বিপক্ষে। যদিও প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ক্রোয়েশিয়া। ৫৮.৬ শতাংশের বিপরীতে জাপানিদের দখলে ছিল ৪১.৪ শতাংশ।

বিরতি থেকে ফিরে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে ক্রোয়েশিয়া। সফলতা পেতে বেশি সময় লাগেনি। ম্যাচের ৫৫ মিনিটে গোল পরিশোধ করে ক্রোয়েশিয়াকে সমতায় ফিরিয়ে আনেন পেরিসিচ। মাঝমাঠ থেকে ডিয়ান লোভরেনের ক্রসের বল লাফিয়ে উঠে দর্শনীয় প্লেসিং হেডে জাপানের জালে জড়িয়ে দেন তিনি। জাপানের গোলরক্ষক ডান দিকে ঝাপিয়ে পড়ে বলটি প্রতিহত করা চেস্টা করেছিলেন। কিন্তু বলটি তার নাগালের বাইরে দিয়ে বার ঘেষে জালে জড়িয়ে যায় (১-১)।

এর ২ মিনিট পর প্রতি আক্রমণে যায় জাপান। আনুমানিক ২৫ গজ দূর থেকে মিডফিল্ডার ওয়াতারু এন্ডোর বুলেট গতির শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন ক্রোয়েশীয় গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ।

তবে গোল পরিশোধের ঘটনা টনিকের মতো কাজ করে ক্রোয়েশীয়দের মধ্যে। ফের ম্যাচের নিয়ন্ত্রণে এগিয়ে যায় তারা। ৬১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে লুকা মড্রিচের বুলেট গতির ভলি জাপানের বক্সে ঢুকার মুহুর্তেই ফিস্ট করেন গোন্ডা। ৬৬ মিনিটে আন্দ্রে বাডিমির দারুণ গোলের একটি সুযোগ পেয়েছিলেন। সতীর্থ আন্দ্রে ক্রামারিচের ডিফ্লেক্টেড পাসের বল সামনে পেয়েও জালে জড়াতে ব্যর্থ হন তিনি।

এরপর থেকে মন্থর হয়ে আসে ম্যাচের গতি। এর অবশ্য কারণও আছে। নির্ধারিত ৯০ মিনিট যদি সমতায় তাকে তাহলে অতিরিক্ত সময় খেলতে হবে দল দুটিকে। এই কারণে হয়তো তারা শক্তি সংরক্ষণ করে খেলার চেস্টা করছিল তারা। তবে তাদেরকে উৎসাহ দিতে থাকে ৪৫ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৪৩ হাজার দর্শক।

ম্যাচের ৮০ মিনিটে আকস্মিক এক আক্রমণ করে বসে জাপান। তাকেইরো টোমিইয়াসু ক্রোয়েশিয় বক্সে দ্রুত ঢুকে গিয়ে সরাসরি শট না করে কাট ব্যক করেন সতীর্থের আশায়। কিন্তু তার বাড়িয়ে দেয়া বল জালে জড়ানোর মতো কোন খেলোয়াড় সেখানে ছিলনা। যদিও ওয়ান অন ওয়ান পজিশনে সরাসরি শট নিতে পারতেন তিনি। শেষ পর্যন্ত ৪ মিনিটের ইনজুরি টাইমেও কোন পক্ষ গোল করতে না পারায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। কাতার বিশ্বকাপে এটিই ছিল প্রথম অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচ। এই সময়ও কোন পক্ষ গোল করতে না পারায় ট্রাইব্রেকারের মাধ্যমে নির্ধারিত হয় জয়-পরাজয়। টুর্নামেন্টের প্রথম টাইরেব্রকারে ক্রোয়েশিয়া ৩-১ গোলে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

এর আগে তিনবার পরস্পরের মুখোমুখি হয়েছিল জাপান ও ক্রোয়েশিয়া। দুই পক্ষই একটি করে ম্যাচে জয় লাভ করেছিল। সর্বশেষ ২০০৬ সালের ম্যাচে গোলশূন্য ড্র করে তারা।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add