for Add

আইপিএল-পিএসএল স্থগিত করার আহবান

প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতের পরিস্থিতি দিনদিন অবনতি হওয়ায় এখনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করার আহবান জানিয়েছেন পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আকতার। এমনকি আগামী জুনে পুনরায় শুরু হতে যাওয়া নিজ দেশের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত করার আহবান জানিয়েছেন তিনি।

নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শোয়েব আকতার বলেন, ‘ক্রিকেটের চেয়ে মানুষের জীবন বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ। ভারতে করোনা পরিস্থিতির ভয়াবহ রূপ নিয়েছে। যথাযথ ব্যবস্থা নিয়ে চালিয়ে যেতে না পারলে তাদের আইপিএল বন্ধ করা উচিত। পিএসএল স্থগিত হয়েছিল বলে যে আইপিএলও স্থগিত করার কথা বলছি, তা নয়। আমি মনে করি জুনে পিএসএলও স্থগিত হওয়া উচিত।’

শোয়েব আকতার আরো বলেন, আইপিএল গুরুত্বপূর্ণ কিছু নয়। সেখানে যে পরিমাণ টাকা খরচ করা হচ্ছে সেটা অক্সিজেন ট্যাংক কেনার জন্য ব্যয় করা উচিত। এটা মানুষকে মুত্যুর হাত থেকে বাঁচাবে। এ মুহূর্তে আমাদের ক্রিকেট কিংবা বিনোদনের প্রয়োজন নেই। আমরা ভারত-পাকিস্তানের মানুষের জীবন বাঁচাতে চাই। আমি এভাবে জোর দিয়ে বলছি, কারণ মানুষের জীবন এখন সংকটের মুখে।

শোয়েব আকতার বলেন, চলতি সংকট সামাল দেওয়া কোন সরকারের পক্ষেই সম্ভব না। সরকার ও ভক্তদের কাছে আমার অনুরোধ রইল ভারতকে সাহায্য করুন। ভারতের অনেক অক্সিজেন ট্যাংক দরকার। তাদের অক্সিজেন সরবরাহের জন্য আসুন সবাই মিলে তহবিল গঠন করি।

নিজ দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে শোয়েব আকতার বলেন, ‘পাকিস্তান খাদের কিনারে রয়েছে। আর মাত্র ১০ শতাংশ অক্সিজেন রয়েছে। কিন্তু মানুষজন সঠিক সুরক্ষা ব্যবস্থা মানছে না। রমজানের শেষ ১০ থেকে ১৫ দিন পাকিস্তানে কারফিউ জারির আবেদন জানাচ্ছি। ঈদের কেনাকাটায় যাওয়ার দরকার নেই। লোকজনকে সাবধান থাকতে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে।’

উল্লেখ্য গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন সাড়ে তিন লাখের উপর মানুষ। মৃত্যু হয়েছে ২,৮১২। পাকিস্তানে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১১৮ জনের। একই সময়ে নতুন সংক্রমণের সংখ্যা সাড়ে পাঁচ হাজারের বেশি।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add