for Add

সাকিবকে একাদশে রাখায় প্রশ্নবিদ্ধ কেকেআর

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিন ম্যাচ খেলে ফেলেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তিন ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স না হওয়ায় সাকিবকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়ে গেছে।

ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইনের পরিবর্তে সাকিবকে প্রথম তিন ম্যাচের একাদশে রেখেছিল কলকাতা। এতে প্রশ্ন জেগেছিল, সিদ্বান্তটি সঠিক ছিল কি-না। এখন পর্যন্ত ব্যাট হাতে মাত্র ৩৮ রান এবং ৮১ রান খরচায় মাত্র ২ উইকেট নিয়েছেন সাকিব। যা সাকিবের মত সেরা খেলোয়াড়ের পক্ষ থেকে আশা করা যায় না।

এটি স্পষ্ট যে বোলিং কিছুটা ভাল হলেও ব্যাটিং মোটেও ভাল ছিল না। এতে নারাইনের একাদশের সুযোগ সম্ভাবনা তৈরি হয়েছে।

বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়ে ভাল করার সুযোগ ছিল সাকিবের। দলকে ম্যাচ জেতানোর সুযোগও পেয়েছিলেন তিনি। কিন্তু সেটা পারছেন না তিনি। এমন পারফরম্যান্সের পর বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন একাদশের সাকিবের আরো সুযোগ পাওয়া উচিত কি-না।

২০১২ ও ২০১৪ সালে শিরোপাজয়ী কলকাতা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সাকিব। সাকিবকে ছেড়ে দেয়ার পর সানরাইজার্স হায়দারাবাদের হয়ে তিন মৌসুমে খেলেছেন তিনি। গেল আসরে আইসিসি কর্তৃক নিষিদ্ধ থাকায় আইপিএল খেলতে পারেননি সাকিব।
এবারের আসরের জন্য নিলামে আবারো সাকিবকে দলে ভেড়ায় কলকাতা। এজন্য খরচ হয়েছে ৩ কোটি ২০ লাখ রুপি। তাই কেকেআরের পক্ষ থেকে জানানো হয়েছিল এ মৌসুমে সাকিব তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবেন এবং নারাইনের চেয়ে এগিয়ে থাকবেন।

কিন্তু তিন ম্যাচ পর পরিসংখ্যান বলছে সাকিবের পারফরম্যান্স আশানুরূপ নয়। ম্যাচ জেতানোর সুযোগও হাতছাড়া করেন তিনি। প্রথম ম্যাচে ইনিংসের শেষদিকে ব্যাটিং শুরু করেছিলেন সাকিব। কিছুই করার ছিল না তার। ৫ বলে ৩ রান করেন তিনি। বল হাতে ৪ ওভারে ৩৪ রান দিলেও উইকেটশূন্য ছিলেন সাকিব।

দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। ঐ ম্যাচে স্লো উইকেট ছিল বলও বেশ টার্ন করছিল। তবে সাকিবের জন্য এমন উইকেটই আদর্শ ছিল। কারণ বাংলাদেশে এমন উইকেটেই ব্যবহৃত হয়।

কিন্তু যখন কলকাতার জয়ের জন্য ২৯ বলে ৩১ রানের প্রয়োজন ছিল, তখন উইকেট বিলিয়ে দিয়ে আসেন সাকিব। এরপরই সাকিবের সমালোচনায় মেতে উঠেন বিশেষজ্ঞরা।

রোববার সাকিব ও কেকেআরের আরো একটি খারাপ দিন গিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে সাকিবকে মাত্র ২ ওভার বল করার সুযোগ করে দেন কেকেআরের অধিনায়ক ইংল্যান্ডের ইয়োইন মরগান। ২ ওভারে ২৪ রান দেন সাকিব। ব্যাট হাতে যা করেছেন তা দলের কোন কাজে আসেনি। ২৫ বলে ২৬ রান করেন সাকিব।

অনেকেই প্রশ্ন তুলেছেন সাকিবের পরিবর্তে কেন নারাইনকে খেলানো হচ্ছে না। বিশেষত ভাষ্যকার আকাশ চোপড়া কেকেআরের পরের ম্যাচে সাকিবের জায়গায় নরাইনকে দেখতে চান। আর একজন ভাষ্যকার ইয়ান বিশপও তার সেরা একাদশে রাখেননি সাকিবকে।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add