for Add

সাঁতারের দ্বিতীয় দিনে আরো তিন রেকর্ড

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে সাঁতারের দ্বিতীয় দিনে রোববার রেকর্ড গড়লেন নৌবাহিনীর তিন সাঁতারু মাহফিজুর রহমান সাগর, আসিফ রেজা ও সোনিয়া খাতুন। ৫০ মিটারের আগে সাঁতারের প্রথম দিন ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে রেকর্ড গড়েন সোনিয়া খাতুন।

এ নিয়ে দুই দিনে সাঁতারে ৬ রেকর্ড হলো। প্রথমদিন ২০০ মিটার ব্যাকস্ট্রোকে জুয়েল আহমেদ, নারী ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনিয়া খাতুন ও পুরুষ ১০০ মিটার বাটারফ্লাইয়ে মাহমুদুন্নবী নাহিদ রেকর্ড গড়েন।

মাহফিজুর রহমান সাগর ২০০ মিটার ফ্রিস্টাইলে, আসিফ রেজা ৫০ মিটার ফ্রিস্টাইলে ও সোনিয়া খাতুন ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে রেকর্ড গড়েন।

স্বর্ণ জয়ের পথে ২০১৬ সালে গড়া নিজের পুরনো রেকর্ড ভেঙ্গেছেন পাবনা থেকে উঠে আসা মাহফিজুর রহমান সাগর। রোববার সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে তার টাইমিং ছিল ১ মিনিট ৫৮.২৫ সেকেন্ড। ২০১৬ সালে তার রেকর্ড টাইমিং ছিল ১ মিনিট ৫৮.৪৪ সেকেন্ড।

এ ইভেন্টে রৌপ্য জিতেছেন সাগরের নৌবাহিনী সতীর্থ আসিফ রেজা। তার টাইমিং ছিল ২ মিনিট ০.৮২ সেকেন্ড। ব্রোঞ্জ জয়ী সেনাবাহিনীর ফয়সাল আহমেদের টাইমিং ২ মিনিট ২.৪৬ সেকেন্ড।

৫০ মিটার ফ্রিস্টাইলে আসিফ রেজা সময় নিয়েছেন ২৩.৩২ সেকেন্ড। এ ইভেন্টে আগের রেকর্ড ছিল ২০১৯ সালে কুষ্টিয়ার এ সাঁতারুরই গড়া, ২৩.৮৫ সেকেন্ডের। ২৩.৯২ সেকেন্ড এ ইভেন্টে রৌপ্য জিতেছেন মাহফিজুর রহমান। ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ সেনাবাহিনীর সিফাত উল্লাহর টাইমিং ছিল ২৪.৪০ সেকেন্ড।

৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে সোনা জয়ের পথে রেকর্ড গড়তে সোনিয়া খাতুন সময় নেন ৩০.৬৩ সেকেন্ড। ২০১৬ সালে আগের রেকর্ড ছিল নাজমা খাতুনের, ৩১.১৭ সেকেন্ডের। নৌবাহিনীর সোনিয়া আক্তার ৩১.২০ সেকেন্ড সময় নিয়ে এ ইভেন্টে রৌপ্য জিতেছেন। সেনাবাহিনীর ফাতেমা আক্তার ৩১.৮২ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।

নারী ২০০ মিটার ফ্রিস্টাইলে জুনাইনা আহমেদ ২ মিনিট ২৩.৬০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন। রৌপ্য জয়ী তার নৌবাহিনী সতীর্থ সোনিয়া আক্তার টুম্পার টাইমিং ছিল ২ মিনিট ২৪.০১ সেকেন্ড। ২ মিনিট ৩৪.৪৭ সেকেন্ডে ইভেন্ট শেষ করা সেনাবাহিনীর শারমিন সুলতানা ব্রোঞ্জ জিতেছেন।

পুরুষ ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সেনাবাহিনীর জুয়েল আহমেদের ১ মিনিট ১.৩৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন। ১ মিনিট ৩.১৪ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন নৌবাহিনীর মামুনুর রশীদ। ব্রোঞ্জ জয়ী নৌবাহিনীর নূরে আলমের টাইমিং ১ মিনিট ৩.২৮।

২০০ মিটারের পর ১০০ মিটার ব্যাকস্ট্রোকেও স্বর্ণ জিতেছেন উদীয়মান যুথি আক্তার। নৌবাহিনীর এ সাঁতারু ১ মিনিট ১৪.২০ সেকেন্ড সময় নিয়েছেন। রৌপ্য জয়ী সেনাবাহিনীর নাঈমা আক্তার সময় নিয়েছেন ১ মিনিট ১৫.৪৮ সেকেন্ড। ব্রোঞ্জ জয়ের পথে সুরাইয়া আক্তার সময় নিয়েছেন ১ মিনিট ১৭.৭১ সেকেন্ড।

আসিফ রেজার মতো রেকর্ড গড়তে না পারলেও নারী ৫০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছেন তার স্ত্রী সোনিয়া আক্তার। ২৯.৬৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন তিনি। নৌবাহিনীর আরেক সাঁতারু জুনাইনা আহমেদ ৩০.৩৯ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন। ব্রোঞ্জ জয়ী বিকেএসপির রুপা খাতুনের টাইমিং ছিল ৩১.৮৪ সেকেন্ড।

৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর মাহমুদুন্নবী নাহিদ। এ জন্য তার সময় লেগেছে ২৬.০২ সেকেন্ড। সেনাবাহিনীর জামরুল মিয়া ২৬.৫০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন। নৌবাহিনীর অনিক ইসলাম ব্রোঞ্জ জিতেছেন ২৬.৫৭ সেকেন্ড সময় নিয়ে।

৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলে ইভেন্টে নারী ও পুরুষ দুই বিভাগে সোনা জিতেছে নৌবাহিনী। নারী ইভেন্টে লিমা আক্তার, সোনিয়া খাতুন, সুরাইয়া আক্তার ও সোনিয়া আক্তার টুম্পা স্বর্ণ জয়ের পথে সময় নেন ১০ মিনিট ১০.৪৩ সেকেন্ড।

শারমিন সুলতানা, সবুরা খাতুন, চামেলি আক্তার ও নাঈমা আক্তারকে নিয়ে গড়া সেনাবাহিনী ১০ মিনিট ৩৪.১৯ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছে। ১০ মিনিট ৪৮.৭১ সেকেন্ডে ইভেন্ট শেষ করে ব্রোঞ্জ পায় বিকেএসপি।

পুরুষ ইভেন্ট মাহফিজুর রহমান সাগর, কাজল মিয়া, আসিফ রেজা ও পলাশ চৌধুরীকে নিয়ে গড়া নৌবাহিনী দল সময় নেয় ৮ মিনিট ১৬.৬০ সেকেন্ড। রৌপ্য জয়ের পথে সিফাত উল্লাহ, জুয়েল আহমেদ, শাহিন আলম ও ফয়সাল আহমেদকে নিয়ে গড়া সেনাবাহিনী দল ৮ মিনিট ৪৩.৭২ সেকেন্ড সময় নেয়। ৯ মিনিট ৪৩.৯৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছে ভাটি বাংলা সুইমিং ক্লাব।

ডাইভিং ১ মিটার স্প্রিং বোর্ড ইভেন্টে ২৪৩ পয়েন্ট নিয়ে স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর সাদী মোহাম্মদ মহসিন। রৌপ্য জয়ী বিকেএসপির মোহাম্মদ ইমন হোসেনের স্কোর ২৩১.৪৫। নৌবাহিনীর অনিক ইসলাম ব্রোঞ্জ জয়ের পথে ২২৮.৭৫ স্কোর গড়েন।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add