for Add

নাম প্রত্যাহার করে নিলেন ফেদেরার

আগামী সপ্তাহ থেকে শুরু হওয়া দুবাই ওপেন টেনিস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সুইস তারকা রজার ফেদেরার। চলমান কাতার ওপেনে খেলার মাধ্যমে দীর্ঘ ১৩ মাস পর কোর্টে ফিরেছিলেন ফেদেরার। কিন্তু দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে বিশ্বের সাবেক এই শীর্ষ তারকাকে।

৩৯ বছর বয়সী ফেদেরার দোহায় দ্বিতীয় রাউন্ডে বিশ্বের ৪২ নম্বর খেলোয়াড় জর্জিয়ার নিকোলোজ বাসিলাশভিলির কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছেন। পরাজয়ের পর ২০বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরার টুইটারে লিখেছেন, ‘এটিপি ট্যুরে ফিরতে পারাটা সত্যিই আনন্দের। আরো একবার দোহায় খেলতে পারার প্রতিটি মুহূর্তই ছিল দুর্দান্ত। এজন্য আমার পুরো দলকে ধন্যবাদ জানাতে চাই। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর ফেরাটা মোটেই সহজ কাজ নয়। সে কারণেই আমি আবারো অনুশীলনে মনোযোগী হতে চাই। আর সেটা করতে গিয়ে দুবাই ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছি।’

গত বছর ফেদেরারের হাঁটুতে দু’বার অস্ত্রোপচার করা হয়েছে। যে কারণে ২০২০ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে নোভাক জকোভিচের কাছে পরাজিত হবার পর আর কোন টুর্নামেন্টে অংশ নেননি।

বুধবার কাতার ওপেনের প্রথম ম্যাচে বৃটেনের ড্যান ইভান্সের বিপক্ষে তিন সেটের লড়াইয়ে কষ্টার্জিত জয় নিশ্চিত করেছিলেন। ইতোমধ্যেই ফেদেরার ঘোষণা দিয়েছেন চলতি মাসের শেষে বছরের প্রথম মাস্টার্স ইভেন্ট মিয়ামি ওপেনে তিনি খেলছেন না। এর অর্থ হচ্ছে এপ্রিলে শুরু হওয়া ইউরোপীয়ান ক্লে কোর্ট মৌসুমের মাধ্যমে হয়তোবা তিনি পুনরায় কোর্টে ফিরে আসবেন।

এদিকে ফেদেরারের পুরনো প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল ঘোষণা দিয়েছেন পিঠের ইনজুরির কারনে দুবাই ওপেনে তিনিও খেলছেন না।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add