for Add

করোনায় ক্ষতিগ্রস্ত আরও এক হাজার ক্রীড়াবিদ আর্থিক অনুদান পেলেন

করোনায় ক্ষতিগ্রস্ত আরও ১০০০ ক্রীড়াবিদ আর্থিক অনুদান পেলেন। আজ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধিবৃন্দের হাতে ৭০ লক্ষ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। মোট ১০০০ ক্রীড়াবিদকে ৭ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে।

চেক বিতরণকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, করোনা দুর্যোগের শুরু থেকেই আমরা আমাদের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের মানবিক সহায়তা করার চেষ্টা করে আসছি। প্রথম পর্যায়ে আমরা বিভিন্ন ফেডারেশনের মাধ্যমে এক হাজার ক্রীড়াবিদকে এক কোটি টাকা দিয়েছি। আমরা বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, ক্রীড়াবিদ ও ক্রীড়া সাংবাদিক সংগঠনের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও বিতরণ করেছি। এছাড়াও দেশের তৃণমূল পর্যায়ে অসহায় হয়ে পড়া ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের সহায়তা করার লক্ষে আমরা ৮টি বিভাগীয় ও ৬৪টি জেলা ক্রীড়া সংস্থাকে প্রায় সোয়া দুই কোটি টাকার চেক বিতরণ করেছি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আজ তৃতীয় ধাপে আমরা ১০০০ হাজার ক্রীড়াবিদ আরও ৭০ লক্ষ টাকা প্রদান করছি। আর এসব উদ্যোগই সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও সার্বিক দিক নির্দেশনায়। তিনি জানান, আপনাদের আশ্বস্ত করতে চাই সরকারের এ মানবিক সহায়তা কার্যক্রম পরবর্তীতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের উদ্যোগে দেশব্যাপী অসহায় ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, রেফারী, কোচসহ অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বকে সহায়তা করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্প্রতি ৩ কোটি টাকা বরাদ্দ প্রদান করে।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন। এ সময়ে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধিবৃন্দ ও ক্রীড়াবিদ উপস্থিত ছিলেন।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add