for Add

এশিয়ান কন্টিনেন্টাল সিলেকশনে সুব্রত চতুর্থ

ফিদে অনলাইন ওয়ার্ল্ড ক্যাডেট ও ইয়ুথ র‌্যাপিড চেস চ্যাম্পিয়নশিপের এশিয়ান কন্টিনেন্টাল সিলেকশনের অনূর্ধ্ব-১৮ ওপেন বিভাগে ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস চতুর্থ হয়েছেন। তিনি ৭ খেলায় ৫ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব দেখান। এই গ্রুপে সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে ভারতের গ্র্যান্ডমাস্টার পি ইনিয়ান ও আন্তর্জাতিকমাস্টার সংকল্প গুপ্ত ও ইরানের গোলামি ওরিমি মাহদি যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়ে ফাইনাল স্টেজে উন্নীত হয়েছেন। ওপেন অনূর্ধ্ব-১৮ বিভাগে ১৮ দেশের একজন গ্র্যান্ডমাস্টার, ৬ জন আন্তর্জাতিকমাস্টার ও ৪ জন ফিদেমাস্টারসহ মোট ২৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। রোববার ষষ্ঠ ও সপ্তম রাউন্ডে সুব্রত যথাক্রমে লিয়ানিলো পল ম্যাথুও ও শ্রীলংকার ক্যান্ডিডেটমাস্টার লিয়ানাজ রাইডু দিলশানকে পরাজিত করেন।

বাংলাদেশে অন্যান্য খেলোয়াড়দের স্থান হচ্ছে বালিকা অনূর্ধ্ব-১৬ বিভাগে ৭ খেলায় ৪ পয়েন্ট নিয়ে মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ১৩তম, বালিকা অনূর্ধ্ব-১২ বিভাগে ওয়াদিফা আহমেদ ৭ খেলায় ৪ পয়েন্ট নিয়ে ১৫তম, বালিকা অনূর্ধ্ব-১৪ বিভাগে নুশরাত জাহান আলো ৭ খেলায় সাড়ে তিন পয়েন্ট নিয়ে ১৭তম, ওপেন অনূর্ধ্ব-১৬ বিভাগে মর্তুজা মাহাথির ইসলাম ৭ খেলায় সাড়ে তিন পয়েন্ট নিয়ে ১৯তম, বালিকা অনূর্ধ্ব-১৮ বিভাগে কাজী জারিন তাসনিম ৭ খেলায় ৩ পয়েন্ট নিয়ে ২০তম, ওপেন অনূর্ধ্ব-১৪ বিভাগে স্বর্নাভো চৌধুরী ৭ খেলায় আড়াই পয়েন্ট নিয়ে ৩০তম, ওপেন অনূর্ধ্ব-১০ বিভাগে সাকলাইন মোস্তফা সাজিদ ৭ খেলায় দুই আড়াই নিয়ে ৩২তম এবং ওপেন অনূর্ধ্ব-১২ বিভাগে সৈয়দ রিদওয়ান ৭ খেলায় এক পয়েন্ট নিয়ে ৩৫তম হয়েছেন।

বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক অর্গানাইজার ও ন্যাশনাল ইন্সট্রক্টর মাহমুদা হক চৌধুরী মলি। সব গ্রুপের খেলা এন্টি চিটিং কমিটি ও ফেয়ার প্লে কমিটি নিরীক্ষা করার পর আজ সোমবার সন্ধ্যায় চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

উল্লেখ্য এশিয়া ও অস্ট্রেলিয়া অঞ্চলের দেশসমূহের ৩২৪ জন খেলোয়াড় বিভিন্ন গ্রুপে অংশগ্রহণ করেন। আগামী ১৯ ডিসেম্বর থেকে ফাইনাল স্টেজের খেলা শুরু হবে। বাংলাদেশের ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপের ফাইনাল স্টেজে খেলবেন।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add