for Add

বঙ্গবন্ধু বিজয় দিবস ভলিবল শনিবার শুরু

১২টি দল নিয়ে আগামী শনিবার থেকে বঙ্গবন্ধু বিজয় দিবস পুরুষ ও নারী ভলিবল প্রতিযোগিতা শুরু হচ্ছে। এর মধ্যে পুরুষদের নয়টি ও নারীদের তিনটি দল রয়েছে। প্রথমবারের মতো বিজয় দিবস ভলিবলে অংশ নিচ্ছেন নারীরা।

শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ছয় দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাণিজ্য সচিব জাফর উদ্দিন। ১৭ ডিসেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাতকবেন তথ্য সচিব খাজা মিয়া।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। এ সময় যুগ্মসম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল উপস্থিত ছিলেন।

মিকু বলেন, ‘এবারই প্রথম বিজয় দিবসে নারী দল অংশ নিচ্ছে। করোনার জন্য অন্য দলগুলো আসতে চায়নি। তাই আমরা তিনটি দল নিয়েই নারী বিভাগের খেলা সাজিয়েছি।’

যুগ্মসম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল বলেন, খেলা শুরুর ৭২ ঘণ্টার মধ্যে সব খেলোয়াড় ও কর্মকর্তাদের কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের মাস্ক পরিধান বাধ্যতামূলক।

পুরুষ বিভাগে অংশ নেয়া দলগুলো হচ্ছে- বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ আনসার, বাংলাদেশ নৌবাহিনী, তিতাস ক্লাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ জেল।

অন্যদিকে নারী বিভাগে অংশ নেয়া তিনটি দল হচ্ছে বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ ও জামালপুর জেলা।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add