for Add

শীর্ষ আটেও জায়গা পেলো না বাংলাদেশ

এশিয়ান নেশন্স কাপ অনলাইন চেস চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগের শীর্ষ আটেও জায়গা পেলো না বাংলাদেশ। তাই এশিয়ান চেস ফেডারেশনের আয়োজনে এ আসরের প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

ওপেন বিভাগে বাংলাদেশ ৯ ম্যাচে ১১ পয়েন্ট পেয়ে দশম স্থান লাভ করেছে। তবে এ আসর থেকে শীর্ষস্থানপ্রাপ্ত ৮টি দল কোর্য়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে।

আজ রোববার ওপেন বিভাগে তিনটি ম্যাচ হয়েছে। সপ্তম রাউন্ডে বাংলাদেশ ২.৫-১.৫ পয়েন্টে জাপানকে পরাজিত করে। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার যথাক্রমে জাপানের ফিদেমাস্টার বাবা মাসাহিরো ও ওটোয়া ইউটোকে পরাজিত করেন। তবে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ জাপানের ক্যান্ডিডেটমাস্টার ত্রান থান তু এর সাথে ড্র করেন এবং আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান জাপানের আন্তর্জাতিক মাস্টার নেনজো রাইয়োসুকির কাছে হেরে যান।

অষ্টম রাউন্ডে বাংলাদেশ ০.৫-৩.৫ পয়েন্টে ভারতের কাছে হেরে যায়। গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ভারতের গ্র্যান্ডমাস্টার এস পি সেতুরামানের সাথে ড্র করেন। কিন্তু গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন সাগর যথাক্রমে ভারতের বি, আধিবান, সুর্য শেখর গাঙ্গুলী ও কৃষ্ণান শশীকিরনের কাছে হেরে যান।

নবম বা শেষ রাউন্ডে বাংলাদেশ ৪-০ পয়েন্টে শ্রীলংকাকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন সাগর যথাক্রমে শ্রীলংকার ফিদেমাস্টার তিলকরত্নো, ফিদেমাস্টার দেলোভেরা মিনাল সানজুলা, ক্যান্ডিডেটমাস্টার লিয়ানাগে রানিনদু দিলসান ও ফিদেমাস্টার ডি সিলভাকে পরাজিত করেন।

এ আসরে ইরান ১৫ পয়েন্ট পেয়ে প্রথম, ১৪ পয়েন্ট করে নিয়ে ফিলিপাইন দ্বিতীয় ও মঙ্গোলিয়া তৃতীয় হয়। ১৩ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া চতুর্থ এবং ১২ পয়েন্ট করে নিয়ে পঞ্চম হতে অষ্টম স্থান লাভ করে ইন্দোনেশিয়া, ভারত, কাজাকস্তান ও সিঙ্গাপুর। শীর্ষস্থানপ্রাপ্ত ৮ টি দল কোর্য়ার্টার ফাইনালে খেলবে।

আগামীকাল সোমবার ১৯ অক্টোবর বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে মহিলা বিভাগের খেলা শুরু হবে। এদিন সপ্তম, অষ্টম ও নবম তথা শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add