for Add

দুর্বল কিরগিজিস্তানের কাছেও হেরেছে বাংলাদেশ

এশিয়ান নেশন্স কাপ অনলাইন চেস চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগ বাংলাদেশ আগের তিন ম্যাচে দুটি জয় আর একটি ড্র পেলেও আজ শুক্রবার তারা তিন ম্যাচের মধ্যে একটি জয় পেলেও হেরেছে দুটি ম্যাচ। এর ফলে ৬ ম্যাচে লাল-সবুজের দল ৭ পয়েন্ট সংগ্রহ করে ৩৮টি দলের মধ্যে যৌথভাবে পাঁচ দেশের সাথে পঞ্চম স্থানে অবস্থান করছে। তবে সিরিয়ালিভাবে তারা ১৪তম স্থানে রয়েছে।

বাংলাদেশ আজ নিজেদের সেরাটা মেলে ধরতে না পারায় যেমন শীর্ষ আটে পৌঁছা কঠিন করে ফেলেছে। ঠিক তেমনি করে কোয়ার্টার ফাইনালে খেলা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে। সবচেয়ে অবাক করেছে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ কিরগিজিস্তানের কাছেও বাংলাদেশ হেরেছে। শুধু তাই নয়, অপর দুর্বল প্রতিপক্ষ তাজিকিস্তানকে হারাতেও ঘাম ঝরাতে হয়েছে। আর একটু হলে তো ম্যাচ ড্র-ই করে ফেলতো। তবে অস্ট্রেলিয়া শক্তিশালী দল হলেও বাংলাদেশ দলগত গড় রেটিংয়ে এগিয়ে থেকে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। উল্টো শোচণীয়ভাবে হেরেছে।

এশিয়ান চেস ফেডারেশনের আয়োজনে এ আসর চেস.কম অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে। আজ ছিল তিনটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে অর্থাৎ চতুর্থ রাউন্ডে বাংলাদেশ ০.৫-৩.৫ পয়েন্টে অস্টেলিয়ার কাছে হেরে যায়। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান অস্ট্রেলিয়ার গ্র্যান্ডমাস্টার ইলিংওরথ ম্যাক্সের সাথে ড্র করেন। কিন্তু গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার যথাক্রমে অস্ট্রেলিয়ার গ্র্যান্ডমাস্টার এন্টন স্মিরনভ, গ্র্যান্ডমাস্টার কাইবোকারভ তিমুর ও গ্র্যান্ডমাস্টার লাই মলথুনের কাছে পরাজিত হয়েছেন।

পঞ্চম রাউন্ডে বাংলাদেশ ২.৫-১.৫ পয়েন্টে তাজিকিস্তানকে পরাজিত করে। গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন সাগর যথাক্রমে তাজিকিস্তানের খুসেনকোজায়েভ মুসতাঢোখোজা ও সারিফভ মেকরিদ্দিনকে পরাজিত করেন। তবে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান কাবিলভ আমিনের সাথে ড্র করেন। কিন্তু আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ফিদেমাস্টার কারিমভ আলিশেরের কাছে হেরে যান।

ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশ ১-৩ পয়েন্টে কিরগিজিস্তানের কাছে হেরে যায়। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান যথাক্রমে কিরগিজিস্তানের আন্তর্জাতিক মাস্টার মারকভ মিখাইল ও আন্তর্জাতিক মাস্টার আবদিজাফর আসিলের সাথে ড্র করে। তবে গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন সাগর যথাক্রমে কিরগিজিস্তানের ক্যান্ডিডেটমাস্টার সেডভেকভ রাসলান ও ক্যান্ডিডেটমাস্টার ওরোজবায়েভ এলদিয়ারের কাছে হেরে যান।

১৭ অক্টোবর শনিবার বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে মহিলা বিভাগের খেলা শুরু হবে। এ দিন মহিলা বিভাগের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। তবে ওপেন বিভাগের সপ্তম, অষ্টম ও নবম রাউন্ডের খেলা ১৮ অক্টোবর রোববার অনুষ্ঠিত হবে।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add