for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ মে ২০২০, বুধবার, ১০:৪৬:২০
স্প্যানিশ লিগের খেলোয়াড়রা স্বাস্থ্যবিধি মেনে চলতি সপ্তাহ থেকে ব্যক্তিগত অনুশীলন করতে পারবেন। স্পেনের স্বাস্থ্য, মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয় এক সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে।
এক বিবৃতিতে লা-লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘লা-লিগার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয় বৈঠক করেছে। সেখান থেকে সুখবরই পাওয়া গেছে। এই সপ্তাহ থেকেই দলগুলো অনুশীলন করতে পারবে।
তবে যথাযথ নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে খেলোয়াড়রা অনুশীলন করতে পারবে। কিন্ত এখনই দলগতভাবে নয়, ব্যক্তিগতভাবে।’ ঐ বিবৃতিতে আরো বলা হয়, ‘অনুশীলন শুরু আগে নিজনিজ ক্লাব কৃর্তপক্ষের কাছ থেকে করোনা টেস্ট করতে হবে এবং সেই রিপোর্ট দেখাতে হবে।’
যদি পরিস্থিতির অবনতি হয়, তাহলে সরকারের সিদ্বান্ত নেমে চলতে হবে বলে জানায় লা-লিগা কর্তৃপক্ষ। তারা বলে, ‘পরিস্থিতি অবনতি হলে সরকারের যেকোনো সিদ্ধান্ত মানতে হবে ক্লাবগুলোকে। অনুশীলন বন্ধের ঘোষণা আসলে তা বন্ধ হয়ে যাবে।’
উল্লেখ্য আগামী জুন থেকে পুনরায় লা-লিগা শুরুর পরিকল্পনা নিয়ে কর্তৃপক্ষ। লা লিগায় এখনো ১১ রাউন্ড বাকি আছে। ২৭ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।
For add
For add
For add
For add
for Add