for Add
নিজস্ব প্রতিবেদক : ২৫ জুন ২০১৬, শনিবার, ২০:৪৯:৩৮

শেষ পর্যন্ত বেলজিয়ামের কোচই নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঢাকা অবস্থানরত বেলজিয়ামের টম সেইন্টফিটের সঙ্গে রফাদফা হয়েছে বাফুফের। তিন মাসের জন্য মামুনুলদের কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন এ বেলজিয়ান। ভূটানের বিপক্ষে এশিয়ান কাপের প্লে-অফ ম্যাচের ফলের উপর নির্ভর করছে নতুন কোচের সঙ্গে বাফুফের সম্পর্ক দীর্ঘায়িত হবে কি না। আজ(শনিবার) বিকালে সেইন্টফিটের সঙ্গে বৈঠক করে তাকে নিয়োগদানের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘টম সেইন্টফিটের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি তিনি বাংলাদেশ ফুটবলকে সাফল্য এনে দিতে পারবেন।’ এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশের কোচ হওয়ার ইঙ্গিত দিয়েছেন সেইন্টফিট বলেছিলেন,‘এ মুহূর্তে আমি বাংলাদেশের কোচ নই। কারও সঙ্গে কোনও কথাবার্তাও হয়নি। আমি এখানে এসেছি কিছু ম্যাচ দেখতে। এরপর আমি বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর ও সভাপতির সঙ্গে কথা বলবো। এরপর হয়তো আমার ভাগ্য পরিবর্তন হতেও পারে।’সিদ্ধান্ত চূড়ান্তের পর নতুন কোচ বলেন,‘আমি ফেডারেশন কাপের একটি ম্যাচ দেখেছি। আর ম্যাচ দেখে দল গঠনের কথা ভাববো।’
সেইন্টফিটকে কোচ করার সিদ্ধান্তের মধ্যে দিয়ে অবসান হলো বাংলাদেশ ফুটবলের ক্রুইফযুগ।
For add
For add
For add
For add
for Add