for Add

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

আবাহনীর আরেকটি অনায়াস জয়

Abahaniএক সময় আবাহনীর সুপার লিগে উঠার সম্ভাবনাটাই পড়ে গিয়েছিল শঙ্কার মধ্যে। সময়ের ব্যবধানে সেই আবাহনীই এখন লিগ শিরোপার অন্যতম দাবিদার। আজ (শনিবার) ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে আবাহনী উঠে গেছে পয়েন্ট তালিকার দুই নম্বরে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আবাহনীর এই অনায়াস জয়ের নায়ক মূলত তিনজন। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ এবং সাকলাইন সজিব। তিনজনেই নিয়েছেন ৩টি করে উইকেট। এই ত্রয়ীর অসাধারণ বোলিংয়ে ১৩৯ রানেই গুটিয়ে যায় শিরোপার দৌড়ে থাকা ভিক্টোরিয়ার ইনিংস। ১৪০ রানের লক্ষ্য আবাহনী ছুঁয়ে ফেলে ২৯.২ ওভারেই, মাত্র ৪ উইকেট হারিয়ে।

টস হেরে ব্যাটিংয়ে নামা ভিক্টোরিয়ার উদ্বোধনী জুটিটা ভাঙ্গেন শুরু থেকেই দুর্দান্ত বোলিং করা তাসকিন। ফিরিয়ে দেন দেন ফজলে মাহমুদ রাব্বিকে। এরপর টানা ৬ ওভারের স্পেলে সাকিব তুলে নেন ৩ উইকেট। একে একে ওপেনার মজিদ, মুমিনুল ও নাদিফ চৌধুরীকে আউট করে ভেঙ্গে দিয়েছেন ভিক্টোরিয়ার ইনিংসের মেরুদ-। মিডল অর্ডারে কিছুটা হলেও প্রতিরোধ গড়ার ইঙ্গিত দিয়েছিলেন সোহরাওয়ার্দী শুভ। কিন্তু তাসকিনের বলে আঘাত পেয়ে মাঠ ছেড়ে তাকে ভর্তি হতে হয়েছে হাসপাতালে। মাথার পেছনে ঘাড়ের কাছে বল লাগে তার। সঙ্গে সঙ্গেই তাকে নেওয়া হয় হাসপাতালে। আপাত তিনি শঙ্কামুক্ত বলেই জানা গেছে।

সাকিবের পর সাকলাইন এসে নিজের প্রথম ওভারেই ফিরিয়ে দেন এবারের লিগে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৬০০ রান পূর্ণ করা তরুণ আল আমিনকে। শুভ ইনিংস মেরামতের চেষ্টা করলেও তাকে মাঠ ছাড়তে হয়েছে দুর্ভাগ্যজনকভাবে। পরে সাকলাইন-তাসকিন আরও দুটি করে উইকেট নিয়ে গুড়িয়ে দিয়েছেন ভিক্টোরিয়ার ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে আবাহনীকে উদ্বোধনী জুটিতেই ৫১ রান এনে দেন তামিম ইকবাল ও লিটন দাস। তামিমের বিদায়ে ভাঙ্গে এই জুটি। এরপর দলীয় ৬৮ রানে আবাহনী ইনিংসে যুগল আঘাত। ফিরে সাকিব ও লিটস দাস। দলকে ১০১ রানে নাজমুল হোসেন শান্ত ফিরে গেলেও মোসাদ্দেককে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সেরেছেন ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিক।

উইকেট শিকারে তাসকিন-সাকলাইন পাল্লা দিতে পারলেও ম্যাচসেরার পুরস্কারটি পেয়েছেন সাকিবই।

সংক্ষিপ্ত স্কোর:

ভিক্টোরিয়া: ৩৬.২ ওভারে ১৩৯ (মজিদ ১৬, ফজলে রাব্বি ৮, মুমিনুল ২৩, আল আমিন ১৭, নাদিফ ৯, শুভ (রিটায়ার্ট হার্ট) ২১, চতুরঙ্গা ১২, ধিমান ১৫, এনামুল ১১, মাহবুবুল ২, কামরুল রাব্বি ১; তাসকিন ৩/৩০, আবুল হাসান ০/৪১, সাকিব ৩/২৮, মোসাদ্দেক ০/১৪, সাকলাইন ৩/১৩, তাপস ০/১২)।

আবাহনী: ২৯.২ ওভারে ১৪০/৪ (তামিম ৩৩, লিটন ১৮, সাকিব ৯, শান্ত ২২, কার্তিক ৩২*, মোসাদ্দেক ১৮*; কামরুল রাব্বি ০/৩৭, মাহবুবুল ০/১১, আল আমিন ০/২৯, চতুরঙ্গা ২/৩১, এনামুল ২/৩২)।

ফল: আবাহনী ৬ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: সাকিব আল হাসান।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add