for Add

ঢাকা প্রিমিয়ার লিগ

প্রাইম ব্যাংককে হারিয়ে শীর্ষে রূপগঞ্জ

Dhaka-Premier-Cricket-2016প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে সুপার লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের। বিকেএসপির ৩ নম্বর মাঠে অনুষ্ঠিত খেলায় আজ (শনিবার) টস জিতে প্রাইম ব্যাংককে আগে ব্যাট করতে পাঠিয়েছিল রূপগঞ্জ। আগে ব্যাট করে গতবারের চ্যাম্পিয়নরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২২২ রানের লক্ষ্য দাড় করায়। জবাব দিতে নেমে ১৯ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ।

প্রাইম ব্যাংকের করা ২২২ রানে সবচেয়ে বড় অবদান উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের। ৯৬ বলে ৭৫ রান করেন এই ব্যাটসম্যান। এছাড়া তাইবুর রহমান ৩৫, শুভাগত হোম ৩২ এবং উন্মুক্ত চাঁদ ৩০ রান করেন। রূপগঞ্জের বোলারদের মধ্যে পবন নেগি সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন। এছাড়া আলাউদ্দিন বাবু, তাইজুল ইসলাম ও নাহিদুল ইসলাম প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

২২৩ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই জুনায়েদ সিদ্দিকীকে হারিয়ে ধাক্কা খায় রূপগঞ্জ । দ্বিতীয় উইকেটে সৌম্য সরকার ও মিঠুন মিলে ৭৩ রানের জুটি গড়েন সেই ধাক্কা সামলান। সৌম্য ৪৬ বলে ৪৭ রান করেন। মিথুন করেন ৫০ রান। সৌম্য ও মিথুনের বিদায়ের পর ফিরে যান পবন নেগিও (১)। এরপর পঞ্চম উইকেটে নাহিদুল ইসলাম ও আসিফ রাতুল মিলে ৭৭ রানের জুটি গড়লে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় রূপগঞ্জ। রাতুল ৫১ ও নাহিদুল ৬৪ রানে অপরাজিত থাকেন।

প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন শুভাগত হোম। এছাড়া নাজমুল ইসলাম, মনির হোসেন, তাইবুল রহমান একটি করে উইকেট পেয়েছেন।

১৪ ম্যাচে ৯ জয়ে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা।

সংক্ষিপ্ত স্কোর:

প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ২২২/৮ (মারুফ ৯, চাঁদ ৩০, শুভাগত ৩২, নুরুল ৭৫, সাব্বির ১১, তাইবুর ৩৫, ইয়াসির ১১*, রুবেল ৯, মনির ৩, নাজমুল অপু ১*; মোশাররফ ০/৩৩, আলাউদ্দিন ১/২৬, আব হায়দার ০/১৯, নেগি ২/৩০, তাইজুল ১/৪০, নাহিদুল ১/৪৪, আসিফ ০/২৮)।

রূপগঞ্জ: ৪৬.৫ ওভারে ২২৫/৫ (জুনায়েদ ১, সৌম্য ৪৭, মিঠুন ৫০, আসিফ ৫১, নেগি ১, নাহিদুল ৬৪*, মোশাররফ ৪*; শুভাগত ২/২২, রুবেল ০/২৯, নাজমুল অপু ১/৪৩, মনির ১/৫৩, তাইবুর ১/৪৭, সাব্বির ০/১০, আজিম ০/২০)।

ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৫ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: নাহিদুল ইসলাম।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add