for Add

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

আবাহনীও সুপার সিক্সে

SHAKIb
সবার আগে সুপার সিক্সে উঠেছে প্রাইম দোলেশ্বর। আজ (সোমবার) সেখানে তাদের সঙ্গী হয়েছে আবাহনীও। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ক্রিকেট কোচিং স্কুলকে ৯ উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে তামিম-সাকিবদের আবাহনী উঠে গেছে সুপার সিক্সে।

বিকেএসপিতে আবাহনীর জয়টা তামিম-সাকিবের যুগলবন্ধীতেই। প্রথমে বল হাতে ৩ উইকেট নিয়ে দলকে জয়ের পথ দেখান সাকিব আল হাসান। পরে ব্যাট হাতে দুর্দান্ত এক শতকে অধিনায়ক তামিম দলকে এনে দেন টানা চতুর্থ জয়। বিকেএসপির তিন নম্বর মাঠে বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচে অধিনায়ক রাজিন সালেহর ৯৫ রানের ইনিংস সত্ত্বেও ক্রিকেট কোচিং স্কুল করতে পারে মাত্র ২০৫ রান। জবাবে আবাহনী ১২ ওভারে ১ উইকেট হারিয়ে ৬২ রান করতেই আবার বৃষ্টি নামে। প্রায় ঘণ্টা দেড়েক পর পুনরায় খেলা শুরু হলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে আবাহনীর নতুন লক্ষ্য নির্ধারিত ৩৫ ওভারে ১৬৮ রান। তামিমের সেঞ্চুরি আর নাজমুল হোসেন শান্তর হাফসেঞ্চুরিতে চড়ে ২৬.৪ ওভারেই আবাহনী পৌঁছে যায় লক্ষ্যে।

প্রথমে দেখেশুনে খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রমেই চওড়া হয়েছে তামিমের ব্যাট। ৫৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করা তামিম এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে নিজের প্রথম সেঞ্চুরিতে পৌঁছেছেন ৮৩ বলে। মানে পরের ৫০ রান আসে ২৭ বলে। শেষ পর্যন্ত ৮৬ বলে ১০৫ রান করে ছিলেন অপরাজিত। চারটি ছক্কার সঙ্গে তামিমের ইনিংসটিতে ছিল ১১টি চারের মার। দলীয় ১০ রানের মাথায় ইউসুফ পাঠানের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে তামিম-নাজমুল গড়েছেন ১৬০ রানের অবিচ্ছিন্ন জুটি। নাজমুল অপরাজিত ছিলেন ৭০ বলে ৫৩ রান করে।

এর আগে টস জয়ী ক্রিকেট কোচিং স্কুল দিনের দ্বিতীয় ওভারেই ওপেনার পিনাক ঘোষকে হারিয়ে চাপে পড়ে যায়। ৪৬ রানে যেতে সাইফ এবং সালমানকেও হারিয়ে বসে ক্রিকেট কোচিং স্কুল। এরপর সাইফুদ্দিনের সঙ্গে অধিনায়ক রাজিন সালেহের ১২৩ রানের চতুর্থ উইকেট জুটিতে বড় সংগ্রহের স্বপ্নই দেখছিল ক্রিকেট কোচিং স্কুল। কিন্তু ৩৬ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারানোও ২০৫ রান করেই সন্তুষ্ট থাকতে হয় ক্রিকেট কোচিং স্কুলকে। সাকিব নিয়েছেন ৩ উইকেট। তাসকিন,আবুল হাসান দুটি করে।

এই জয়ে সঙ্গে পয়েন্ট তালিকায়ও প্রাইম দোলেশ্বরের সঙ্গে যৌথভাবে শীর্ষে আবাহনী। ১১ ম্যাচে দুই দলেরই পয়েন্ট সমান ১৪ করে।

সংক্ষিপ্ত স্কোর

ক্রিকেট কোচিং স্কুল : ৫০ ওভারে ২০৫ (পিনাক ৪, রাজিন ৯৫, সাইফ ৯, সালমান ১৬, সাইফুদ্দিন ৫০, উত্তম ২, সাঈদ সরকার ১১, নাসুম ০, শাওন ১, নাজমুস সাকিব ১২*, মাইনুদ্দিন ০; তাসকিন ২২/২, আবুল হাসান ৩০/২, সাকিব ৩৫/৩, ইউসুফ ১৭/০, মোসাদ্দেক ৩৮/২, সাকলায়েন ২১/০, নাজমুল ৬/০, অমিত ৩৫/১)।

আবাহনী : ২৬.৪ ওভারে ১৭০/১ (তামিম ১০৫*, ইউসুফ ৮, নাজমুল ৫৩*; সাইফুদ্দিন ২২/০, নাজমুস ১৬/১, নাসুম ৩৪/০, সাইফ ৩৮/০, শাওন ২০/০, মাইনুদ্দিন ১৬/০, উত্তম ৭/০, সাঈদ ১৫/০)।

ফল :  ডি/এল পদ্ধতিতে আবাহনী ৯ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ : তামিম ইকবাল

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add