for Add

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

আশা জাগালো প্রাইম ব্যাংক

Dhaka-Premier-Cricket-2016পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা প্রাইম দোলেশ্বরকে কম রানে আটকে দিতে পারলেও বৃষ্টি অসস্থি হয়ে দাড়িয়েছিল প্রাইম ব্যাংকের জন্য। টস জিতে আগেই সুপার লিগ নিশ্চিত করা দোলেশ্বরকে ব্যাটিংয়ে পাঠিয়ে মাত্র ১৮৮ রানে অল আউট করে গত আসের চ্যাম্পিয়নরা। ১৮৯ রান তাড়ায় বৃষ্টি বাধা হয়ে দাড়ালে বৃষ্টি আইনে প্রাইম ব্যাংকের সামনে নতুন টার্গেট দাড়ায় ৩৬ ওভারে ১৬৫। যা ২৭ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে প্রাইম ব্যাংক।

ফতুল্লায় আজ (সোমবার) শুরু থেকেই ব্যাক ফুটে ছিল দোলেশ্বর। প্রথম ওভারেই বিদায় নেন রবিউল ইসলাম রবি। রকিবুল ও ওপেনার ইমতিয়াজ ভালো খেলতে থাকলেও নিজেদের স্কোরকে খুব বেশি বড় করতে পারেন নি। দোলেশ্বরও পারেনি প্রতিপক্ষের সামনে বড় স্কোর দাড় করাতে। রকিবুল সর্বোচ্চ ৪৪, রনি তালুকদার ৩৩ এবং ইমতিয়াজ হোসেন ৩২ রান করেন। প্রাইম ব্যাংকের মনির হোসেন ও মোহাম্মদ আজিম ৩ উইকেট করে নিয়ে প্রতিপক্ষের ধস নামান। এছাড়া রুবেল হোসেন ও শুভাগত হোম ২টি করে উইকেট নেন।

দোলেশ্বরের ইনিংসের পর বৃষ্টি আইনে নতুন টার্গেটে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটসম্যান উন্মুক্ত চাঁদ ও সাব্বির রহমানের নৈপুন্যে সহজেই লক্ষ্যে পৌছে যায় প্রাইম ব্যাংক।সাব্বির রহমান অপরাজিত ৬২ ও উন্মুক্ত চাঁদ অপরাজিত ৫৯ রান করেন। দোলেশ্বরের ফেরদৌস ২টি ও সানজামুল ১টি করে উইকেট নেন।

এই জয়ে টিকে রইলো প্রাইম ব্যাংকের সুপার লিগের স্বপ্ন। শেষ রাউন্ডের শেষ দিনে গাজী গ্রুপ ক্রিকেটার্স হারলেই সুপার লিগে উঠে যাবে প্রাইম ব্যাংক।

সংক্ষিপ্ত স্কোর:

প্রাইম দোলেশ্বর: ৪৭.৪ ওভারে ১৮৮ (ইমতিয়াজ ৩২, রবি ০, রকিবুল ৪৪, মেনারিয়া ৯, নাসির ১১, সানজামুল ২০, রনি ৩৩, জিয়াউর ৮, ফরহাদ ৫, রাহাতুল ১১*, আল আমিন ১০; রুবেল ২/৩৯, নাজমুল অপু ০/৩১, মনির ৩/৩১, আজিম ৩/২৮, শুভাগত ২/৩৪, তাইবুর ০/৪, চাঁদ ০/২০)।

প্রাইম ব্যাংক: ৩১.৩ ওভারে ১৬৫/৩ (লক্ষ্য ৩৬ ওভারে ১৬৫) (মারুফ ৯, শানাজ ২২, চাঁদ ৫৯*, নুরুল ৪, সাব্বির ৬২*; আল আমিন ০/২৬, মেনারিয়া ০/৩০, সানজামুল ১/৪২, রাহাতুল ২/৩৭, নাসির ০/২৪)।

ফল: ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে প্রাইম ব্যাংক ৭ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: সাব্বির রহমান।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add