for Add

গ্রামীণ খেলাধুলায় রংপুর চ্যাম্পিয়ন

nsc-grameen-khela
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে জাতীয় পর্যায়ের গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা শেষ হয়েছে। আজ (শনিবার) দিনব্যাপী এই ক্রীড়া মহাযজ্ঞ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে ৭ বিভাগের প্রায় ২ শতাধিক ক্রীড়াবিদ অংশ নিয়েছেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ড. শ্রী বিরেন শিকদার এমপি, যুব ও ক্রীড়া উপমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের ভাইস-চেয়ারম্যান আরিফ খান জয় এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ওমর ফারুক, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস, সহযোগী প্রতিষ্ঠানের দ্য ব্লেজার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ও প্রকল্প পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া দীল মোহাম্মদ প্রমুখ।

nsc-grameen-khela-2
৭ বিভাগের এই জাতীয় প্রতিযোগিতার ৪টি স্বর্ণ ১টি রৌপ্য এবং ১টি তাম্র পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। চট্টগ্রাম বিভাগ ৩টি স্বর্ণ ২টি রৌপ্য এবং ১টি তাম্র পদক জিতে পদক জিতে প্রথম রানার্সআপ এবং ২টি স্বর্ণ ১টি রৌপ্য এবং ১টি তাম্র পদক জিতে দ্বিতীয় রানার্সআপ হয়েছে রাজশাহী বিভাগ। মোট ১০টি ইভেন্ট প্রতিযোগিতা হয়েছে। ইভেন্টগুলো হলো- বালক (দলীয়) : হা-ডু-ডু, দাঁড়িয়াবান্ধা, সাতচাড়া; বালক (একক) : মোরগলড়াই, তৈলাক্ত বাঁশে ওঠা; বালিকা (দলীয়) : গোল্লাছুট, বউ-চি, কানামাছি ভোঁ ভোঁ এবং বালিকা (একক) : এক্কা-দোক্কা, দড়িলাফ। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ড. শ্রী বিরেন শিকদার এমপি বলেছেন, ‘ক্রীড়াবিদরা আমাদের দেশের জন্য সম্মান বয়ে আনছে। সেই কারণেই সরকার চলতি বছর ক্রীড়াক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি করেছে। আমরা উপজেলা পর্যায়ে স্টেডিয়াম তৈরি করছি। যাতে তৃণমূল পর্যায়ে খেলাধুলা নতুন করে উজ্জীবীত হয়। গ্রাম-বাংলার ক্রীড়াঙ্গনের হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার ৩ বছর মেয়াদী গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা কর্মসূচি গ্রহণ করেছিল। এই কর্মসূচির জন্য ৬ কোটি ৬৬ লাখ ৩৫ হাজার টাকা ৩ আর্থিক বছরে বরাদ্দ রাখা হয়েছিল। আমরা আগামীতে এই কর্মসূচি অব্যাহত রাখার কথা ভাবছি।’

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add