for Add

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ভিক্টোরিয়াকে হারিয়েছে কলাবাগান

Mehrabঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে মাশরাফির কলাবাগান ক্রীড়াচক্র। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে নাদিফ চৌধুরীর নেতৃত্বাধীন দলটির বিপক্ষে আজ (বৃহস্পতিবার) ৮ রানে জয় পায় কলাবাগান। এই জয়ে ৮ থেলায় ৩ জয় নিয়ে অবনমনের শঙ্কা থেকে কিছুটা হলেও মুক্তি পেল কলাবাগান ক্রীড়াচক্র।

ভিক্টোরিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করে ৪৯ ওভারে ২১৩ রানে অল আউট হয় কলাবাগান ক্রীড়াচক্র। দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করে অপরাজিত থাকেন মেহরাব হোসেন জুনিয়র। ভিক্টোরিয়ার পক্ষে মাহবুবুল আলম রবিন সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া কামরুল ইসলাম রাব্বী, ডি সিলভা ও আল আমিন ২টি করে এবং সোহরাওয়ার্দি শুভ ১টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে জয় থেকে ৩৬ রান দূরে থাকতে নয় উইকেট পড়ে যায় ভিক্টোরিয়ার। কিন্তু এরপর  জুবায়ের আহমেদ ও কামরুল ইসলাম রাব্বির দারুর জুটি গড়ে দলকে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন। শেষ ১২ বলে প্রয়োজন ছিল ১৪ রান। ৪৯তম ওভারটিতে অসাধারণ বোলিং করে ম্যাচ কলাবাগানের দিকে নিয়ে আসেন মাশরাফি। কলাবাগান অধিনায়কের ওই ওভারে আসে মাত্র ২ রান।শেষ ওভারে প্রয়োজন ১২। দেওয়ান সাব্বিরের প্রথম ৩ বলে আসে ৩ রান। চতুর্থ বলে বেরিয়ে এসে মারতে গিয়ে বোল্ড কামরুল।কলাবাগান জয় পায় ৮ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান আসে আল-আমিনের ব্যাট থেকে। কলাবাগানের শরিফুল্লাহ সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া আব্দুর রাজ্জাক ও মাশরাফি ২টি করে এবং দেওয়ার সাব্বির ও শাহবাজ ১টি করে নেন। ম্যাচ সেরা হয়েছেন  মেহরাব হোসন জুনিয়র।

সংক্ষিপ্ত স্কোর:

কলাবাগান: ৪৯ ওভারে ২১৩ (সাদমান ১২, জসিমউদ্দিন ২৪, প্রেম ১, তাসামুল ২০, মেহরাব ৮৬*, শরিফুল্লাহ ৯, তানভির ২১, মাশরাফি ৮, রাজ্জাক ১২, শাহবাজ ০, সাব্বির ৫; কামরুল ২/৪০, মাহবুবুল ৩/৫৪, চতুরঙ্গা ২/৩৫, এনামুল ০/৩১, শুভ ১/৩২, আল আমিন ২/১৯)।

ভিক্টোরিয়া: ৪৯.৪ ওভারে ২০৫ (মজিদ ১০, শুভ ১, মুমিনুল ১৩, আল আমিন ৬৭, সাদিফ ৫, চতুরঙ্গা ১৬, ধিমান ৬, জুবায়ের ৩৫*, এনামুল ৫, মাহবুবুল ১৩, কামরুল ১২; শরিফুল্লাহ ৩/৩২, সাব্বির ১/৪৫, প্রেম ০/১, রাজ্জাক ২/৪৫, শাহবাজ ১/৪৩, মাশরাফি ২/২৪, তানভির ০/৫)

ফল: কলাবাগান ক্রীড়া চক্র ৮ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: মেহরাব হোসন জুনিয়র।

retin-a online “looking for pointers to their likely underlying problem. Our elders”>looking for pointers to their likely underlying problem. Our elders

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add