for Add

প্রিমিয়ার ক্রিকেট লিগ

কলাবাগানকে জেতালেন ব্যাটসম্যান মাশরাফি

Masrafiপ্রিমিয়ার লিগে কেবল হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছিল মাশরাফি বিন মর্তুজার দল। আগের পাঁচ ম্যাচে জয় ছিল মাত্র একটিতে। বল হাতে মাশরাফি নিয়মিত পারফর্ম করছিলেন। তবে ব্যাটটা তাঁর কথা বলছিলো না মোটেই। ফতুল্লায় আজ (শনিবার) হাসলো মাশরাফির ব্যাট। হাসলো বাংলাদেশ ক্রিকেটের রঙ্গিন জার্সির অধিনায়কের দলও। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ২১ রানে জয় পেয়েছে কলাবাগান ক্রীড়া চক্র।

শুধু সেঞ্চুরি নয় একেবারে রেকর্ড গড়ে সেঞ্চুরি গড়েছেন মাশরাফি। ব্যাটিংয়ে রেকর্ড গড়া শতকের পর বোলিংয়ে প্রথম ওভারেই শিকার করেন প্রতিপক্ষের সবচেয়ে আক্রমণাত্মক ব্যাটসম্যান মাহবুবুল করিমকে। তাই বলা যায় মাশরাফির কাছেই হেরে গেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৬ রান তুলে কলাবাগান। ওপেনার জসিমউদ্দিন ৬৪ ও তিনে নামা হ্যামিল্টন মাসাকাদজা করেন ৪৪। মাশরাফি করেন ৫১ রানে ১০৪ রান। টাইগার অধিনায়ক ৫০ বলে করেছেন শতক, ‘লিস্ট এ’ ক্রিকেটে যেটি বাংলাদেশের কোনো ক্রিকেটারের দ্রুততম। ছক্কা মেরেছেন ১১টি, যেটিও লিস্ট এ-তে বাংলাদেশের রেকর্ড!

৩১৬ রানের জবাবে ২৯৫ রানের স্কোরলাইন বোঝাতে পারে ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আদতে ম্যাচের উত্তেজনা শেষ হয়ে গিয়েছিল অনেক আগেই। শেষ ২ ওভারে শেখ জামাল ৪১ রান তুলে ফেলাতেই ব্যবধান হয়েছে কম। জুবায়ের হোসেন ৫২ , মুক্তার আলী ৫১, ওহায়েদুল আলম ৪৯, সোহাগ গাজী ৪৭, আব্দুল্লাহ আল মামুন ৪০ রান করেন।

কলাবাগানের মাসাকাদজা ৪টি এবং মাশরাফি, দেওয়ার সাব্বির, আবদুর রাজ্জাক, নাহিদুজ্জামান ও তানভির হায়দার ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন মাশরাফি বিন মর্তুজা।

 

সংক্ষিপ্ত স্কোর:

কলাবাগান ক্রীড়া চক্র: ৫০ ওভারে ৩১৬/৭ (সাদমান ১৭, জসিমউদ্দিন ৬৪, মাসাকাদজা ৪৪, তাসামুল ৩৩, মেহরাব ১৬, মাশরাফি ১০৪, শরিফুল্লাহ ১৫, তানভির ৯*, রাজ্জাক ০*; শফিউল ১/৬৩, সোহাগ ২/৩৯, ওয়াহিদুল ০/৫৭, সানি ০/৩৭, মুক্তার ০/৪১, মাহমুদউল্লাহ ২/৫৬, সাদাত ১/১৮)

শেখ জামাল: ৫০ ওভারে ২৯৫ (আব্দুল্লাহ ৪০, মাহবুবুল ০, সোহাগ ৪৭, মার্শাল ১, মাহমুদউল্লাহ ২৭, সাদাত ৭, জাবিদ ৫২*, মুক্তার ৫১, সানি ১১, শফিউল ৩, ওয়াহিদুল ৪৯; মাশরাফি ১/৪২, সাব্বির ১/৩৫, রাজ্জাক ১/৫৫, মাসাকাদজা ৪/৩৭, নিহাদুজ্জামান ১/৭৩, শরিফুল্লাহ ০/২৬, তানভির ১/২৫)।

ফল: কলাবাগান ২১ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: মাশরাফি বিন মুর্তজা

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add