for Add

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

মাশরাফির ঝড়ো সেঞ্চুরি

mashrafee
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ব্যাটিংয়ে ঝড় তুলেছেন মাশরাফি বিন মর্তুজা। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শেখ জামালের বিপক্ষে ৫১ বলে ১০৪ করেছেন কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক। তার এই ঝড়ো সেঞ্চুরিতে কলাবাগান সংগ্রহ করেছে ৭ উইকেটে ৩১৬ রান।

একের পর এক হারের কারণে চোখে সর্ষেফুল দেখা শুরু করেছিল কলাবাগান ক্রীড়া চক্র। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম মাশরাফি বিন মর্তুজার ঘাড়ে দায়িত্ব তুলে দেয়ার পরও ঢাকা প্রিমিয়ার লিগে কাংখিত ফলের দেখা মিলছে না; কিন্তু মাশরাফি এমনই এক ক্রিকেটার, যিনি খুব সহজে হার মানতে রাজি নন। ফিনিক্স পাখির মত ঠিকই ধ্বংসস্তুপের ভেতর থেকে বের হয়ে আসবেন। বের করে আনবেন নিজের দলকেও।

সেই মাশরাফি আবারও জলে উঠলেন। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে এবার বল হাতে নয়, ঝড় তুললেন ব্যাট হাতে। এতটাই বিধ্বংসী যে এটাকে টর্নেডোর সাথে তুলনা করলেও যেন ভুল হবে। তার ব্যাটের সামনে উল্টো সর্ষেফুল দেখতে শুরু করে দিয়েছে শেখ জামালের বোলাররা।

বোলিংয়ে এর আগেও অনেকবার আগুন ঝরিয়েছিন মাশরাফি বিন মর্তুজা। ব্যাটসম্যান মাশরাফির ঝলকও দেখেছিল ক্রিকেট বিশ্ব; কিন্তু শনিবার ফতুল্লায় তিনি ছিলেন এক কাঠি সরস। আগের সব রেকর্ড ছাড়িয়ে গেলেন এ তারকা। টুর্নামেন্টের অন্যতম সফল দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বোলারদের গলির বোলার বানিয়ে ছেড়ে দিলেন কলাবাগান ক্রীড়া চক্রে অধিনায়ক। দারুণ এক সেঞ্চুরি তুলে শেখ জামালকে বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তার দল।

এবারের লিগে সবচেয়ে দুর্বল দল নিয়ে লড়ে যাচ্ছিলেন মাশরাফি। আগের ছয় ম্যাচে জয় মাত্র একটিতে। বরাবরই বলে আসছিলেন একজন ভালো মানের মিডল অর্ডার ব্যাটসম্যানের অভাবে দল হারছে। আর তার ঘাটতি পুরণ করতে এদিন একটু আগেই মাঠে নামলেন মাশরাফি। ছয় নম্বরে নেমে ১০৪ রানের ঝড়ো এক ইনিংস খেলেন তিনি। মাত্র ৫১ বলে ২টি চারের বিপরীতে ১১টি ছক্কায় এ রান করেন তিনি। স্ট্রাইক রেট ২০৩.৯২।

ছক্কার ফুলঝুরি ছড়ানো মাশরাফি এদিন শফিউলের বলে আরও একটি ছক্কা মারতে গিয়ে মার্শাল আইয়ুবের হাতে ধরা পড়েন বাউন্ডারি লাইনে। তবে এর আগে কাজের কাজটি করে গেছেন তিনি।

উল্লেখ্য, লিস্ট ‘এ’ টুর্নামেন্ট এর আগে সাতবার হাফ সেঞ্চুরি করেছেন মাশরাফি। প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরিও আছে তার। কিন্তু এবারই লিস্ট `এ` ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পেলান বাংলাদেশের সবচেয়ে সফল এ অধিনায়ক।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add