for Add

জমেনি মোহামেডান-আবাহনী ম্যাচ !

upul-tharanga.jpg-2
ড্রেসিং রুমে ফিরে লিটন দাশের হয়তো প্যাড জোড়াও খোলা হয়নি, এক বলের ব্যবধানে আউট অভিষেক মিত্র। এর আগে দলীয় ৫ রানে তামিম ইকবাল আউটের পর লিটন দাস ফিরেছেন স্কোর বোর্ডে আর মাত্র ১০ রান যোগ হতে। মোহামেডান-আবাহনী ম্যাচ। ঐতিহ্যের দায় মেটাতে হলেও ম্যাচের এমন পরিস্থিতিতে এক শিবিরের উল্লাশের ঢেউ আচড়ে পড়ার কথা চারিদিকে। কিন্তু কোথায় কি! সকাল ৯ টায় শুরু মিরপুরের ম্যাচে যে তখন খাঁ খাঁ গ্যালারি।
সময় গড়ানোর সাথে সাথে দর্শক কিছুটা বেড়েছে, তবে তা হাতে গোনার সীমাকে অতিক্রম করতে পারেনি। বারুদে উত্তেজনা বলতে যা বোঝায় ম্যাচের গায়েও লাগেনি তার ছিটে ফোটা। ১৫ রানেই আবাহনীর তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রনটা যে নিজেদের মুঠোয় নিয়েছিলেন মোহামেডান খেলোয়াড়রা, একটুর জন্যও প্রতিপক্ষকে আর খেলায়ই ফিরতে দেয়নি। ৩৭ বল বাকি থাকতে মুশফিকুর রহিমের দল ৮ উইকেটের অতি আয়েশি এক জয় তুলে নিয়েছে তাতে।

msc-cricket
দিন শেষে একদল হাসবে আর একদল জয় নিয়ে ফিরবে-খেলাধুলায় এটাই স্বাভাবিক। কিন্তু মোহামেডান-আবাহনী ম্যাচে এর সঙ্গে অন্য কিছু তো চাই! ঢাকার ক্রিকেটে এমন ম্যাচ যে এখন হারানো অতীত তা আরও একবার প্রমাণিত হলো আজ (বৃহস্পতিবার)।

তবে মোহামেডান ইনিংসে তাসকিন আহমেদের বলে সৈকত আলীর বিপক্ষে ক্যাচের দাবিতে আবাহনীর গুটি কয়েক সমর্থক যেভাবে ক্ষোভে ফেটে পড়লেন তাতে জীবনের মধ্যগগনে থাকা কারও মনে হতেই পারে ফিরে বুঝি এলো সেই হারানো দিন। আম্পায়ার আবেদনে সারা দেননি, তবে ইনজুরির কারনে তখনই অবসর (রিটায়ার্ড হার্ড) নিয়ে ড্রেসিং রুমে ফিরলেন সৈকত। তাতে আবাহনী দর্শকদের গলা গেল আরও চড়ে। সৈকত আউট মেনে নিয়ে নিজে নিজে ফিরে এসেছেন, এমনটা ধরে নিয়েছেন আবাহনী দর্শকরা। মোহামেডানের রান তখন বিনা উইকেটে ১৯।

দু‘দলের ম্যাচে এমন ঘটনাই উত্তেজনার বড় উপলক্ষের জন্য যথেষ্ট। ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা মোহামেডানের বিপক্ষে চাইলে উত্তেজনার চুলোয় বাড়তি জ্বালানি জোগাতে পারতেন আকাশি-নীল বোলাররা। তবে উপুল থারাঙ্গা আর ইজাজ আহমেদ তাদের সেই সুযোগ দিলে তো। একপেশে ম্যাচকে আরও একপেশে বানিয়ে দিলেন এই জুটি। ইজাজা দলীয় ৯৭ রানে ব্যাক্তিগত ৪২ রান করে ফিরে গেলে থারাঙ্গার সঙ্গে জুটি বাধেন নাইম (২৫)। তাসকিন-জোবায়েরদের বেদনায় নীল করে এই দুই ব্যাটসম্যান খেলা শেষে ফিরলেন হাসতে হাসতে।

কিন্ত দর্শকরা কি মনে শতভাগ খুশি নিয়ে ফিরতে পেরেছেন? মোহামেডান-আবাহনীর পাড় সমর্থকের মনেও যে এমন একপেশে ম্যাচে আফসোস থেকে যায়।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add