for Add
নিজস্ব প্রতিবেদক : ৯ মে ২০১৬, সোমবার, ১৯:১৩:০৩
হাসির উল্টো পিঠেই কান্না। আজ (সোমবার) আবাহনীর দেখা হয়ে হয়ে মুদ্রার দুটো পিঠই। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উষা ক্রীড়াচক্রকে (৫-১ গোলে) হারিয়ে আবাহনী যখন পুনরুদ্ধার করেছে ক্লাব কাপ হকির শিরোপা, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তামিম ইকবালরা তখন পরাজয়ের বেদনায় নীল। তামিমদের হতাশ করে নিজেদের তৃতীয় জয়টি তুলে নিয়েছে লেজেন্ডস অব রুপগঞ্জ। ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে রুপগঞ্জের জয়টা ২১ রানে। দুইদিন আগে কলাবাগান ক্রিকেট একাডেমীর বিপক্ষেও রুপগঞ্জ জিতেছিল এই বৃষ্টি আইনেই।
বৃষ্টি আইনে হলেও আজ রুপগঞ্জের জয়টা অবশ্য অবধারিতই ছিল। প্রথমে ব্যাট করে অধিনায়ক তামিম (৫৪), নাজমুল হোসেন শান্ত (৭২) ও মোসাদ্দেক হোসেনের (৬৭*) হাফসেঞ্চুরিতে ৬ উইকেটে ২৫৫ রান করেছিল আবাহনী। জবাবে সৌম্য সরকার (৮৪) ও মোহাম্মদ মিথুনের (৭৫) ব্যাটে চড়ে রুপগঞ্জ ৪৬.৪ ওভারেই করে ফেলে ২৪৫ রান। জয়ের জন্য শেষ ২০ বলে দরকার ছিল ১১ রান। হাতে ছিল ৫টি উইকেট। রুপগঞ্জের জয়কে সময়ের ব্যাপারই মনে হচ্ছিল। ঠিক তখনই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। তবে বৃষ্টি ম্যাচের বাকিটুকু কেড়ে নিতে পারলেও রুপগঞ্জের জয় কেড়ে নিতে পারেনি। কারণ বৃষ্টি আইন জানিয়ে দেয়, জয়ের জন্য ৪৬.৪ ওভারে রপগঞ্জের দরকার ছিল ২২৫ রান। মোশাররফ হোসেনের দল করে ফেলেছে তার চেয়েও ২০ রান বেশি। জয়টা তাই ২১ রানে। দুই ছক্কা নয় চারে ৮৯ বলে ৮৪ রান করা সৌম্য সরকার হয়েছেন ম্যাচসেরা।
সংক্ষিপ্ত স্কোর:
আবাহনী: ৫০ ওভারে ২৫৫/৫ (নাজমুল ৭২, মোসাদ্দেক ৬৭*, তামিম ৫৪, বিসলা ২৭, লিটন ১৯; আবু হায়দার ৪৮/৩, তাইজুল ৫০/২, মোশাররফ ৪১/১)।
রুপগঞ্জ: ৪৬.৪ ওভারে ২৪৫ ( সৌম্য ৮৪, মিথুন ৭২, মোশাররফ ২৫*, নাহিদুল ২৫, আসিফ ১৯; সাকলাইন ৩৪/২, তাসকিন ৩৬/১, মোসাদ্দেক ৪৬/১, নাজমুল ৪৯/১)।
ফল: ডি/এল পদ্ধতিতে রুপগঞ্জ ২১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সৌম্য সরকার।
For add
For add
For add
For add
for Add