for Add

শীর্ষেই রইল দোলেশ্বর

nasir
ইমতিয়াজ হোসেনের সেঞ্চুরিতে দারুণ জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। আজ (বুধবার) ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় তারা। ফলে এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত অপরাজিত রইল দলটি। চার ম্যাচে চারটি জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল ফরহাদ রেজার দল।

ব্রাদার্সের দেওয়া ২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্কোরবোর্ডে কোন রান না তুলতেই রনি তালুকদারকে হারায় দোলেশ্বর। তবে দ্বিতীয় উইকেট জুটিতে রকিবুলকে নিয়ে দলের হাল ধরেন ইমতিয়াজ হোসেন। দলীয় ৪৭ রানে রকিবুল আউট হয়ে গেলে লঙ্কান তারকা চামারা সিলভাকে নিয়ে ৮২ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন ইমতিয়াজ।

এরপর নাসির হোসেনের সঙ্গে আর একটি দুর্দান্ত জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ইমতিয়াজ। শেষ পর্যন্ত ব্যাটিং করে ১০১ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন এ দুই ব্যাটসম্যান। এদিন এবারের প্রিমিয়ার লিগের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ইমতিয়াজ। ১২৮ বলে ৮টি চারের সাহায্যে দলের পক্ষে সর্বোচ্চ ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া নাসির ৪৮, ডি সিলভা ৪৬ ও রকিবুল ৩২ রান করেন।

এর আগে বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ব্রাদার্স ইউনিয়ন। শুরুটা ভালোই করে তারা। দুই ওপেনার ইমরুল কায়েস ও শাহরিয়ার নাফিসের জুটি থেকে আসে ৩৮ রান। ব্যক্তিগত ২৩ রান করে নাফিস আউট হয়ে গেলে তুষার ইমরানকে নিয়ে দলের হাল ধরেন ইমরুল। দ্বিতীয় উইকেট জুটিতে ৯২ রান সংগ্রহ করেন এ দুই ব্যাটসম্যান।

তবে এ দুই ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর আর কেউ উইকেটে থিতু হতে না পারায় বড় সংগ্রহ করতে পারেনি ব্রাদার্স। নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন ইমরুল। ৬৭ বলে ৬টি চারের সাহায্যে এ রান করেন তারা। ৭৭ বলে ৪টি চারের সাহায্যে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন তুষার। এছাড়া জাকির হোসেন করেন ২৩ রান। প্রাইম দোলেশ্বরের পক্ষে আল-আমিন, নাসির ও রবিউল ২টি করে উইকেট পান।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add