for Add

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

দোলেশ্বরের বিপক্ষে হারল শেখ জামাল

Dhaka-Premier-Cricket-2016প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ (শনিবার) প্রাইম দোলেশ্বরের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফতুল্লাহর খান সাহেব ওসমার আলী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ফরহাদ রেজা-সানজামুলদের বিপক্ষে দাড়াতেই পারেনি মাহমুদউল্লাহর দল। ২৭.১ ওভারে মাত্র ৯৯ রানেই গুটিয়ে যায় শিরোপা প্রত্যাশী দলটি। জবাব দিতে নেমে ২৯.৫ ওভার বাকি থাকতেই দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় প্রাইম দোলেশ্বর।

দোলেশ্বর বোলারদের বিপক্ষে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শেখ জামাল। দুর্দান্ত ফর্মে থাকা মাহবুবুল করিমকে ফিরিয়ে শেখ জামালকে বড় ধাক্কা দেন আল আমিন হোসেন। নিজের প্রথম বলেই আউট করেন জয়রাজ শেখকে (৯)। এরপর জাতীয় দলের সাবেক এই অল রাউন্ডার একে একে তুলে নেন মাহমুদউল্লাহ, নাজমুস সাদাত ও সোহাগ গাজীকে। তার সঙ্গে সারজামুলও উইকেট উল্লাসে মাতলে শেখ জামাল ৯৯ রানের বেশি করতে পারেনি।

সহজ টার্গেট তাড়া করতে নেমে প্রথম বলেই বোল্ড হন ইমতিয়াজ হোসেন।তাকে ফেরান সোহাগ গাজী।  ৩৬ রানের মাথায় আরেক ওপেনার রনি তালুকদারও ফিরে যান। তবে তা দোলেশ্বরের জন্য ভয়ের কারন হয় নি। রকিবুল হাসান ও চামারা সিলভা দলকে জয় এনে দেন অনায়াসেই। ৬৭ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন রকিবুল। প্রথম ম্যাচ খেলতে নামা লঙ্কান ব্যাটসম্যান চামারা সিলভা ২৫ বলে করেন অপরাজিত ২৭ রান।

লিগে প্রাইম দোলেশ্বরের এটি টানা তৃতীয় জয়। ম্যাচ সেরা হয়েছেন জয়ী দলের অধিনায়ক ফরহাদ রেজা।

 

সংক্ষিপ্ত স্কোর:

শেখ জামাল: ২৭.১ ওভারে ৯৯ (জয়রাজ ৯, মাহবুবুল ১, মার্শাল ১, মাহমুদউল্লাহ ২৪, সাদাত ৮, পেরেরা ৩৩, মুক্তার ১, জাবিদ ৯*, সোহাগ ০, শফিউল ১, ওয়াহিদুল ৮; রেজাউল ০/১৮, আল আমিন ২/২৫, ফরহাদ ৪/২০, নাসির ১/৯, সানজামুল ৩/২৪)

প্রাইম দোলেশ্বর: ২০.১ ওভারে ১০১/২ (ইমতিয়াজ ০, রনি ১৭, রকিবুল ৫৩*, চামারা ২৭*; সোহাগ ১/২০, ওয়াহিদুল ০/১৪, মাহমুদউল্লাহ ০/১১, শফিউল ১/১২, মুক্তার ০/১৮, জয়রাজ ০/২১, সাদাত ০/৪)

ফল: দোলেশ্বর ৮ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ফরহাদ রেজা

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add