for Add

ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন!

wi-women-champion
ইতিহাস গড়ার হাতছানি ছিল ক্যারিবিয়ান মেয়েদের সামনে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের তিনবারের শিরোপাধারী দুর্দমনীয় অস্ট্রেলিয়ান মেয়েদের হারিয়ে চতুর্থ আসরের শিরোপা জিতে নিয়ে ইতিহাসই সৃষ্টি করে ফেললো ক্যারিবিয়ান মেয়েরা। অভিনন্দন ওয়েস্টইন্ডিজ!

ইডেন গার্ডেনে ফাইনালে শুরুটা ভালোই করেছিল অস্ট্রেলিয়ান মেয়েরা। ১৫ রানেই প্রথম উইকেট হারালেও এলসি ভিল্যানি ৩৭ বলে ৫২ ও মেগ ল্যানিংয়ের ৪৯ বলে ৫২ রানের অসাধারন দুটো হাফ সেঞ্চুরিতে মাত্র ১০ ওভারেই ৯০ রান তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। কিন্তু ক্যারিবীয় মেয়েদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে শেষ পর্যন্ত পাঁচ উইকেটে ১৪৮ রানেই থামে অস্ট্রেলিয়ার ইনিংস। ডেন্ড্রা ডট্টিন নেন দুই উইকেট।

জবাব দিতে নেমে অধিনায়ক স্টেফানি টেইলর আর হেইলি ম্যাথিউজের অতিমানবীয় প্রতাপে ১৫ ওভারে ১২০ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজ মেয়েরা। ক্রিস গেইলের মত দানবীয় ব্যাটিংয়ের পসরা মেলে ধরে ৬ চার ও ৩ ছয়ের সমন্বয়ে মাত্র ৪৫ বলে ৬৬ রানের দাপুটে ইনিংস খেলে তিনি যখন আউট হন, তখন জয় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের দৃষ্টিসীমায়। বাকি পথটুকু ডেন্ড্রা ডটিনকে নিয়ে বেশ ভালোভাবেই পার হয়ে আসছিলেন অধিনায়ক, কিন্তু জয় থেকে ছয় রান দূরে থাকতে ৫৭ বলে ৬ চারে ৫৯ রান করে টেইলর আউট হয়ে যাওয়ায় ফিনিশিং টাচটা আর দিতে পারেননি। শেষ ওভারে দরকার ছিল মাত্র তিন রান। প্রথম বলে সিঙ্গেল এলেও পরের বলটা ডট যাওয়ায় কিছুটা চাপে পড়ে গিয়েছিল তারা। কিন্তু পরের বলে ফিল্ডারের হাতে বল রেখেও দৌড়, দু গজ দূর থেকে অস্ট্রেলিয়ান ফিল্ডারের তিনটা স্ট্যাম্প মিস এবং ওভার থ্রোইংয়ে ওয়েস্ট ইন্ডিজ মেয়েদের বিশ্বজয় এক অসাধারন মুহূর্তের জন্ম দিয়েছে ইডেনে…

wi-women-champion-2

এর আগে অস্ট্রেলিয়ার সাথে আটবারের দেখায় একবারও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। প্রথম জয়টা কি অসাধারণ সময়ে, কি অসাধারণভাবেই না এল! জয়সূচক রান আসার সঙ্গে সঙ্গে মাঠের পাশের ডাগআউট থেকে ছিটকে ভোঁ দৌড়ে ওয়েস্ট ইন্ডিজ মেয়েদের ছুটে আসা, তাদের অভিনন্দন জানাতে মাঠে ছুটে আসা ড্যারেন ব্রাভো, ড্যারেন স্যামিদের জড়িয়ে ধরে অসামান্য উচ্ছ্বাসে মাতা, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন কোরাসে জয় উদযাপন অনেক দিন মনে রাখবে ক্রিকেটবিশ্ব। আর কয়েক ঘন্টা পর ড্যারেন সামিরাও যদি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ট্রফিটা জিততে পারে, তবে ক্যারিবীয়ানদের জন্য এর চেয়ে আনন্দময় আর কি হতে পারে?

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add