for Add
নিজস্ব প্রতিবেদক : ১৮ মার্চ ২০১৬, শুক্রবার, ১৩:১৭:৩৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্ব শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। পাকিস্তানের কাছে ৫৫ রানের বড় ব্যবধানে হারের পর সামনে এখন ক্রিকেটের আরেক পরাশক্তি অস্ট্রেলিয়া। আগামী ২১ মার্চ ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। এ ম্যাচ খেলতে গতকাল (বৃহস্পতিবার) দুপুরে কোলকাতা থেকে ব্যাঙ্গালুরু পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।
শেষ বার বাংলাদেশ-অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিলো ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাংলাদেশ হেরেছিল ৭ উইকেটে। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়। নিজেদের মাটিতে টেস্ট সিরিজ খেলার কথা থাকলেও নিরাপত্তার আজুহাতে বাংলাদেশ আসেনি অস্ট্রেলিয়া। বাতিল করা হয়েছিল সিরিজ।
For add
For add
For add
For add
for Add